বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৩ জানুয়ারি ২০২৩ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

স্বামী হন্তারক রুমীকে গ্রেফতার করল  র‌্যাব

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৩, ২০২৩ ৩:০৭ অপরাহ্ণ

ক্রাইম ডেস্ক॥ কক্সবাজারের পেকুয়ায় নিজ স্বামীকে নৃশংসভাবে হত্যার একমাত্র এজাহারনামীয় আসামী রুমি আক্তার (২৫)’কে মিরসরাই হতে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব সুত্রে জানা যায়, নিহত ভিকটিম মোঃ রিদুয়ান এর সাথে প্রায় দেড় বছর পূর্বে আসামী রুমি আক্তার(২৫) এর বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে প্রায়ই অশান্তি ও কলহ বিরাজমান ছিল। গত ২৮ আগস্ট ২০২২ইং তারিখে অনলাইনে লুডু খেলা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে রুমি আক্তার এবং তার মা-বাবা ও ভাই তাদের প্রতিবেশী মোঃ মালেক (৪৬)কে ছুরিকাঘাত ও পিটিয়ে হত্যা করে। রুমি আক্তারকে উক্ত ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম এজাহারনামীয় আসামী হিসেবে গ্রেফতার করা হয়েছিল। গত ১৭ অক্টোবর ২০২২ইং তারিখে রুমি আক্তার জামিনে মুক্তি পায়। জামিনে মুক্তি পেয়ে সে বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত হয় এবং কথিত প্রেমিকদের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। রুমি আক্তারের সাথে তার স্বামীর এসব বিষয় নিয়ে প্রায় সময়ই ঝগড়া ও দাম্পত্য কলহ লেগেই থাকত। দাম্পত্য কলহের জের ধরে গত ২৭ ডিসেম্বর ২০২২ ইং তারিখ তাতে রুমি আক্তার তার স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করে খাটের উপর কম্বল দিয়ে ঢেকে রেখে বাইরে হতে দরজা বন্ধ করে পালিয়ে যায়। পরদিন আনুমানিক ১১৩০ ঘটিকায় ভিকটিমের ভিকটিমের মা-বাবা এবং আত্মীয় স্বজন উক্ত ঘর হতে ভিকটিমকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে কক্সবাজার জেলার পেকুয়া থানায় একজন জন নামীয় এবং অজ্ঞাতমনামা আরও ৮/১০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন যার মামলা নং-১৯, তারিখ ৩১ ডিসেম্বর ২০২২ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০।

র‌্যাব-৭, চট্টগ্রাম উক্ত মামলার এজাহারনামীয় একমাত্র আসামী রুমি আক্তারকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা ও ছায়া তদন্ত অব্যাহত রাখে। নজরধারীর এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে বর্ণিত মামলার একমাত্র আসামী রুমি আক্তার চট্টগ্রাম জেলার মিরসরাই থানাধীন মিঠাছড়া এলাকায় একটি ফ্লাট বাড়িতে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ১১ জানুয়ারি ২০২৩ইং তারিখ আনুমানিক ২৩৩০ ঘটিকায় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী রুমি আক্তার (২৫), পিতা-মৃত মোঃ তাজু, সাং-বাজারপাড়া, থানা- পেকুয়া, জেলা-কক্সবাজারকে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, দাম্পত্য কলহের জের ধরে সে তার স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করেছে।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মেহেরপুরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্প মাল্য অর্পন

রাজশাহী সিটি কো-অপারেটিভ সোসাইটির ত্রি-বার্ষিক নির্বাচনে আঁম র্মাকা প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক পদে টিটু 

ড্যান্ডি (গাম) নেশায় আসক্ত পথ শিশুদের পূনর্বাসনে আমাদের করণীয়’ শীর্ষক গোল টেবিল বৈঠক

ডাসারে শ্রমিকদলের কর্মীসভা অনুষ্ঠিত 

নড়াইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

বগুড়ায় এক হাজার ৩৩০ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর দেওয়া নতুন ঘর

পহেলা ফাল্গুন উপলক্ষে ঝিনাইদহে দিনব্যাপী পিঠা উৎসব

নাড়াগাতীতে গভীর রাতে দরজা ভেঙ্গে গৃহবধুর ঘরে ঢোকার চেষ্টা ইউপি মেম্বারের, হামলা করে পালিয়ে রক্ষা

বাংলাদেশী শ্রমিকের মৃতদেহ ফেরত দিলো ভারতীয় পুলিশ

রাণীনগর উপজেলা শিশুপার্কের উদ্বোধন