বাংলাদেশ সকাল
বুধবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পহেলা ফাল্গুন উপলক্ষে ঝিনাইদহে দিনব্যাপী পিঠা উৎসব

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ৫:৩৭ অপরাহ্ণ

 

শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ : পহেলা ফাল্গুন উপলক্ষে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়ে গেল জমজমাট পিঠা উৎসব। বাহারী নানা প্রকারের পিঠার প্রদর্শণ করা হয় স্টলগুলোতে।

বুধবার শহরের চারুগৃহ শিশুস্বর্গ স্কুলে এ পিঠা মেলার উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল। ভাপা পুলি, পাটি সাপটা, পাতা নকঁশিসহ বাহারি নামের পিঠার স্টল দেওয়া হয়। আর সেখানে বাসন্তিসহ নানান সাজে সেজে শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ অংশ নেয়। সৃষ্টি হয় উৎসবের আমেজ। সঙ্গে সেখানে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

চারুগৃহ শিশুস্বর্গ স্কুলের অধ্যক্ষ আরেফিন অনু বলেন, বসন্ত উৎসব উপলক্ষে ছোট শিশুসহ সকলের মধ্যে হরেক রকম পিঠার পরিচয় করিয়ে দিতেই এ পিঠা মেলার আয়োজন। দিনভর আয়োজনে ৭ টি স্টলে অন্তত অর্ধশত প্রকার পিঠার প্রদর্শণ করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ