বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ইমাম-মুয়াজ্জিনদের বেতন বৈষম্য নিরসনে হাইকোর্টের রায়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৮, ২০২৫ ৭:১৮ অপরাহ্ণ

 

‎আবু সুফিয়ান পারভেজ: ‎দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে অবশেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন ইমাম ও মুয়াজ্জিনগণের বেতন বৈষম্যের অবসান ঘটলো।

‎ইমাম-মুয়াজ্জিনদের নিয়োগ বিধি, শিক্ষাগত যোগ্যতা, কাজের ধরন ও পরিধি অন্যান্য মন্ত্রণালয়ের মতো অভিন্ন হলেও এতদিন শুধু বেতনের ক্ষেত্রে ছিলো বৈষম্য। এ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন ও পাবলিক সার্ভিস কমিশনে (PSC) একাধিকবার দৌড়াদৌড়ি ও চিঠি চালাচালির পরও কোনো সমাধান আসেনি।

‎পরে ২০১৫ সালে “স্বাস্থ্য বিভাগীয় ইমাম, মুয়াজ্জিন ও খাদেম কল্যাণ সমিতি”র পক্ষ থেকে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করা হয়। একই বছরের ১০ নভেম্বর আদালত এ বিষয়ে রুল জারি করে।

‎এর ধারাবাহিকতায়, গত সোমবার (২৫ আগস্ট ২০২৫) মামলার চূড়ান্ত রায় ঘোষণা করে হাইকোর্ট। আদালতের এ রায় ২০০৬ সালের ৩০ নভেম্বর প্রকাশিত গেজেট অনুযায়ী কার্যকর হবে।

‎রায়ে বলা হয়—‎ইমামগণকে ১১তম গ্রেড থেকে উন্নীত করে ৯ম গ্রেডে প্রথম শ্রেণির কর্মকর্তার মর্যাদা প্রদান করা হবে।‎মুয়াজ্জিনগণকে ১৪তম গ্রেড থেকে উন্নীত করে ১১তম গ্রেড প্রদান করা হবে।

‎৩০ নভেম্বর ২০০৬ সালের পর যারা সরকারি চাকরিতে যোগ দিয়েছেন, তারা যোগদানের তারিখ থেকেই নতুন বেতন স্কেল ও গ্রেড পাওয়ার অধিকারী হবেন।

‎এ রায়ের  মধ্যে দিয়ে ইমাম সাহেবগণের সামাজিক মর্যাদা ও দীর্ঘদিনের বেতন বৈষম্যের অবসান হলো বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডাসারে ‘আর এন এফ ক্যাফে এন্ড রেস্টুরেন্ট’ এর শুভ উদ্বোধন

উপজেলা আ’লীগের কমিটি বয়কট করে স্থানীয় সংসদকে আহবায়ক ঘোষণা

যশোরের প্রধান ডাকঘরে পৌনে ২ কোটি টাকা আত্মসাত মামলার চার্জশিট দাখিল

বিভিন্ন ইলেকট্রনিক গেমসে আসক্তি ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে এগিয়ে নিচ্ছে- সুলতান মাহমুদ

ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র বার্ষিক বনভোজন  

পাথরঘাটায় পানি উন্নয়ন বোর্ডের নামে ঘুষ নেওয়ার মিথ্যা অভিযোগ 

বাউল সাধক রশিদ উদ্দিন এঁর ৬১ তম প্রয়াণ দিবস উদযাপন 

দেবহাটায় জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু

যশোরে উদীচীর জাতীয় সঙ্গীত পরিবেশন কর্মসূচি

রাণীশংকৈলে জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রের নারী দিবস পালন