মোহাম্মদ জুবাইর॥ চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট ও আশপাশ এলাকা ফুটপাত দখল মুক্ত করলেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ খায়রুল ইসলাম ও এসআই শফিউদ্দিন ভূঁইয়া আইসি বহদ্দারহাট পুলিশ বক্স, সর্বত্র সহযোগিতা করেন চান্দগাঁও থানা অফিসার ইনচার্জ মোঃ খায়রুল ইসলাম।
বাংলাদেশে একটি মাত্র পেশা, যে পেশার মানুষ ঘুম থেকে ওঠে মানুষের কথা ভাবে। আবার ঘুমোতে যাবার আগেও ধ্যানজ্ঞানে থাকে শুধুই মানুষ-সে পেশাটি হলো ‘’বাংলাদেশ পুলিশ’’। নিজের বাবা-মা, ভাই-বোন, স্ত্রী-সন্তানদের কথা ভাবার আগে যে পেশার মানুষ শুধুই মানুষের কথা ভাবে, মানুষের নিরাপত্তার কথা ভাবে তারাই পুলিশ। কিন্তু সে আমরাই ঘুম থেকে ওঠে একবার পুলিশকে মন্দ বলি,গালি দিই। আবার ঘুমোতে যাওয়ার আগেও দেই। তবুও সে পুলিশই অন্ধকারে নিরাপত্তার ঢাল হয়ে দাঁড়ায় মানুষের পাশে। পুলিশ জনতা, জনতাই পুলিশ। এই স্লোগানকে সামনে রেখে বর্তমান বাংলাদেশ পুলিশ বাহিনীর অর্জনের পাল্লা এখন সুনামের খাতায় প্রতিনিয়ত বেড়েই চলছে। একজন নেতা যেমন কর্মীদের অনুপ্রেরণা দিয়ে নেতৃত্ব প্রদান করে সংগঠনকে এগিয়ে নিয়ে যায়, একজন কোচ যেভাবে কনফিডেন্স লেভেল তৈরি করে শিষ্যের কাছ থেকে সেরাটুকু বের করে নিয়ে আসেন। ঠিক একই ভাবে অফিসার’দের কনফিডেন্স লেভেল তৈরি করে কাজ করিয়ে নেন। শত বিপদে, প্রতিকূলতার মধ্যে তারা বট গাছের ন্যায় আগলে রাখেন অধীনস্থ পুলিশ কর্মকর্তা সদস্যদের।
তারা আর কেউ নন, তারা হচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্ব কিংবদন্তী চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ খাইরুল ইসলাম ও বহদ্দারহাট পুলিশ বক্স এর আই সি, এস আই শফিউদ্দিন ভূঁইয়া। চান্দগাঁও পুলিশে পরিবর্তনের হাওয়া, কাজের গতিশীলতা, সফলতা সবকিছুর পেছনে তাদের অংশগ্রহণ। নাগরিক সেবা ও জন-নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিনিয়ত তাদের নির্দেশে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছে অধিনস্ত পুলিশ সদস্যরা। দুই জন মানবিক অফিসার, নিষ্ঠাবান অফিসার ও অসাধারণ ভালো মানুষ এই পুলিশ কর্মকর্তারা ওসি মোঃ খায়রুল ইসলাম ও এস আই শফিউদ্দিন ভূঁইয়া। সফলভাবে অসংখ্য কাজ সম্পাদন করে তারা বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্ট-এর কাছে তারা চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছেন।
“পুলিশ জনতার, জনতা পুলিশের” এই স্লোগানকে বাস্তবে রূপ দিয়েছেন ওসি খায়রুল ইসলাম ও এস আই শফিউদ্দিন ভূঁইয়া) তারা বাংলাদেশের মানুষের চোখে সৎ, আদর্শবান, ন্যায়নিষ্ঠ ও গরিবের বন্ধুসুলভ পুলিশ অফিসার। অধিকাংশ মানুষই তাদের’কে গরিবের বন্ধু হিসাবে জানেন।
তারা সততা, ন্যায়নিষ্ঠা ও বিচক্ষণ বুদ্ধিমত্তা দিয়ে তারা দায়িত্বরত চাটগাঁও থানার অফিসার ইনচার্জ খায়রুল ইসলামের সহযোগিতায় অত্র এলাকা , ফুটপাত দখলমুক্ত, চাঁদাবাজ ও দখল বাজদের হাত থেকে মুক্ত করেছেন। তাদের চোখে ধনী-গরিব, রিক্সাচালক হতে সব শ্রেণিপেশার মানুষ সমান। তারা শুধু পুলিশ কর্মকর্তাই নন পাশাপাশি অনেক সামাজিক কর্মকান্ডে তাদের অবদান রেখেছেন। চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ খাইরুল ইসলাম ও বহদ্দারহাট পুলিশ বক্স এর আই সি, এস আই শফিউদ্দিন ভূঁইয়া’র মুখের ভাষা বর্তমান সরকার গণমানুষের বন্ধু, সরকার আমাদের পাঠিয়েছেন মানুষের মুখেহাসি ফোটাতে, মানুষের সাথে মিলেমিশে তাদের সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে।
আমরা মানুষের অতন্ত্র প্রহরী। আমাদের কাজ হচ্ছে দেশকে দখল, চাঁদাবাজি,মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চাদাঁবাজ, ইভটিজার মুক্ত করে মানুষের মাঝে শান্তি ফিরিয়ে আনা। আপনারা পুলিশকে নিজের বন্ধু ভাবুন, পুলিশ জনগণের বন্ধু। পুলিশ জনগণের শুধু বন্ধুই নয়, সেবকও। আমরা পুলিশ সব সময়ই জনগণের বন্ধু হিসেবে জনগণের পাশে ছিলাম এবং আগামীতেও থাকবো ইনশাআল্লাহ।
স্থানীয়রা বলেন, বাংলাদেশের প্রতিটা থানা এবং বক্সে একজন করে ওসি মোঃ খায়রুল ইসলাম ও এস আই শফিউদ্দিন ভূঁইয়া’র মতো সৎ পুলিশ অফিসার থাকবে সেদিনই বাংলাদেশ হয়ে উঠবে নিরাপদ, সুন্দর এবং শান্তিময় দেশ। তাদের মতো একজন (ওসি)ও এস আই পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। তাদেরমতো দক্ষ, সৎ ও কর্তব্যপরায়ন পুলিশ অফিসার বাংলাদেশ পুলিশ বাহিনীর জন্য গর্ব। বর্তমানে তারা চাঁদগাও থানা ও চান্দগাঁও পুলিশ বক্সে কর্মরত আছেন, চান্দগাঁও থানা অফিসার ইনচার্জ মোঃ খায়রুল ইসলাম ও এসআই শফিউদ্দিন ভূঁইয়া।




















