বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৬ মে ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

হঠাৎ উত্তাল ঈদগাঁও, টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ; দু’পক্ষের প্রতিবাদ সমাবেশ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১৬, ২০২৪ ৬:৪০ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিনিধি: নির্বাচনী আমেজে হঠাৎ উত্তাল হয়ে পড়েছেন ঈদগাঁওর রাজপথ। মহাসড়কের টায়ার জ্বালিয়ে অবরোধসহ দুপক্ষের প্রতিবাদ সমাবেশ হয়েছে।

জানা যায়,১৫ মে সন্ধ্যার দিকে ঈদগাঁও স্টেশনে ঈদগাঁও ইউনিয়ন যুবলীগ সভাপতি এনাম রনি  উপর অতর্কিত হামলার প্রতিবাদে কক্সবাজার – চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও স্টেশন পয়েন্টেই টায়ার জ্বালিয়ে বিক্ষোভসহ অবরোধ করেছেন যুবলীগের নেতাকর্মীরা।

এরই কিছুক্ষণ পরপরই ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সভাপতি,নির্বাচিত চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী ও নওশাদ মাহমুদসহ লোকজন এসে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভকারী দের ছত্রভঙ্গ করে যানবাহন চলাচল স্বাভাবিক করেন। এতে দু’পক্ষের লোকজনের মাঝে ধাক্কাধাক্কি হয়, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ।

একইদিন রাত আনুমানিক ৮টার দিকে স্টেশনে যুবনেতা এনাম রনির উপর হামলাসহ সংঘঠিত ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের.সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ।

এতে উপস্থিত ছিলেন,সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, ঈদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারেক আজিজ,ইসলামাবাদ ইউনিয়ন সাধারণ সম্পাদক হুমায়ুন,জেলা যুবলীগের সাবক নেতা জাহাঙ্গীর আলম জানু,যুবলীগের নেতা জামিল উদ্দিন শামসহ সাহেদ কামাল।

এরই পরপরেই আরো একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, চেয়ারম্যান পদপ্রার্থী আবু তালেব,ঈদগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি নওশাদ মাহমুদ।

উল্লেখ, সংগঠিত ঘটনাকে ঘিরে সাধারণ মানুষের মাঝে নানামুখী বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার ৪ দিনের রিমান্ডে

শেরপুরের মোহনা টিভি’র জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুলের ইন্তেকাল; বিএমএসএস এর শোক

শেরপুরে রাত পোহালেই ‘ফাতেমা রাণী’র তীর্থ উৎসব

দেবহাটায় ১০ম শ্রেনীতে পড়ুয়া ছাত্রীর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা 

দেবহাটায় মুজিবনগর দিবস, নববর্ষ ও ঈদুল ফিতর পালনে প্রস্তুতি সভা

ডাসারে ওয়ার্ড আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পটুয়াখালী ১ আসনের মনোনয়ন চাইবেন জেলা আ.লীগের সাধারন সম্পাদক ভিপি আবদুল মান্নান

শেরপুরে দিনব্যাপী তারুণ্যের উৎসব মেলা অনুষ্ঠিত

বাকলিয়ায় ওয়ার্ড অফিসের দুর্নীতির অনুসন্ধান করতে গিয়ে সাংবাদিক আহত, সিন্ডিকেটের চাপে নীরব পুলিশ

আমতলীর দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন