বাংলাদেশ সকাল
বুধবার , ৮ মার্চ ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

হরিপুরে টায়ার বিস্ফোরণে ১০ শ্রেণীর স্কুল ছাত্রের মৃত্যু 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৮, ২০২৩ ৭:০৬ অপরাহ্ণ

মাহাবুব আলম, ষ্টাফ রির্পোটার॥ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী বাজারে মাহিন্দ্রা গাড়ির টায়ারে হাওয়া দেওয়ার সময় বিস্ফোরণে আল-আমিন(১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার ( ৮ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার কাঠালডাঙ্গী বাজারের ভাই ভাই ইন্জিনিয়ারিং ওয়ার্কশপে এ দূর্ঘটনা ঘটে।

নিহত আল-আমিন রাণীশংকৈল উপজেলার রাউতনগর এলাকার পুলপাড় গ্রামের জালাল উদ্দিনের ছেলে এবং হরিপুর উপজেলার আর এ কাঠালডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল।

ভাই ভাই ইন্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক রবিউল ইসলাম জানান, প্রতিদিনের ন‍্যায় সকালে ওয়ার্কশপের চাবি নিয়ে দোকান খোলার পর মাহিন্দ্রা গাড়ির পিছনের চাকা হাওয়া দেওয়ার সময় বিস্ফোরণে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজে নেওয়ার সময় সেতাবগঞ্জ নামক স্থানে পৌঁছালে তার মৃত্যু ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা দাউদকান্দি থেকে মাদক গডফাদার বুলবুল আটক

গঙ্গাচড়ায় সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে থানা পুলিশের আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত

নিউইয়র্ক থেকে আরজ মতাদর্শ ছড়িয়ে দেওয়ার প্রত্যয়

রাজশাহীতে রাতের আঁধারে প্রধানমন্ত্রীর ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা 

বেনাপোলে প্রতারনা, ছিনতাই সহ বিভিন্ন মামলার ১১ আসামী গ্রেফতার

আমতলীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন কর্মসূচী পালন

শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধ বিদেশি মদ ও বিয়ারসহ কারবারি আটক

পবিত্র মেরাজের মাস রজব

আন্তঃউপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন ঈশ্বরদী’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে জোহোনেসবার্গের উদ্দেশে রওয়ানা দিয়েছেন প্রধানমন্ত্রী