বাংলাদেশ সকাল
শনিবার , ২২ জুলাই ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

হরিপুরে প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় যুবক গ্রেফতার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২২, ২০২৩ ৪:২১ অপরাহ্ণ

মাহাবুব আলম, ষ্টাফ রির্পোটার॥ ঠাকুরগাঁওয়ের হরিপুরে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের নিয়ে কটূক্তিমূলক পোস্ট করার অভিযোগে আমানুল্লাহ আমান(২৮ )নামে এক যুবককে গ্রেফতার করেছে হরিপুর থানা পুলিশ।

শুক্রবার (২২ জুলাই) উপজেলার খামার হঠাৎ পাড়া এলাকা থেকে ভোরবেলায় তাকে গ্রেফতার করা হয়।আমানুল্লাহ আমান উপজেলার আমগাঁও ইউনিয়নের খামার হটাৎপাড়া গ্রামের পল্লী চিকিৎসক আবু তালেবের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের উদেশ্য করে মানহানিকর এবং কুরুচিপূর্ণ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করা সহ সরকার উৎখাতের প্রচেষ্টা ও মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করার অপরাধে তাকে গ্রেফতার করা হয়।

মামলার বাদী হরিপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মিজানুর রহমান জানান, আমি আওয়ামী লীগের একজন আদর্শিক কর্মী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলীয় নেতাকর্মীদের নিয়ে দেয়া কুরুচিপূর্ণ পোস্টে আমি সংক্ষুব্ধ হয়েছি। দলীয় সভানেত্রীর সম্মানহানি আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। সেজন্যই অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

হরিপুর থানা ওসি(তদন্ত) শহয় দুর রহমান বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের উদেশ্য করে মানহানিকর এবং কুরুচিপূর্ণ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার অপরাধে মামলা রুজু করে আমানুল্লাহ আমানকে আটক করা হয়েছে। আজ শনিবার তাকে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নাটোরে শিক্ষার্থীদের মাঝে পুনাকের বৃক্ষ চারা বিতরণ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১

বরগুনায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে সতর্কীকরণ লিফলেট বিতরন

ঝিকরগাছায় মাদক নির্মূলে ও অন্যায়ের বিরুদ্ধে আপনাদের পাশে আমি আছি : ওসি কামাল ভূঁইয়া

উখিয়ার মনখালীতে এক নারীকে ধর্ষণে ব্যর্থ হয়ে কুপিয়ে জখম

শিবপুরে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

ভুরুঙ্গামারী সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে ১৪ রোহিঙ্গা আটক

সাংবাদিক হত্যার বিচারের দাবিতে পাবনায় বিএমএসএস’র মানববন্ধন

নরসিংদীতে অভিযোগের ৩ ঘন্টার মধ্যে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার, আটক-১

ঝিকরগাছা থানা পুলিশের আয়োজনে জাতীয় শোক দিবস পালন