বাংলাদেশ সকাল
রবিবার , ৮ সেপ্টেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

হাইকোর্টের আদেশে পাইকগাছার মধুমিতা পার্কের সকল অবৈধ স্হাপনা উচ্ছেদ হলেও হয়নি আ.লীগ কার্যালয় 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৮, ২০২৪ ৭:২৫ অপরাহ্ণ

 

মোঃ ফিরোজ আহমেদ, পাইকগাছা (খুলনা): খুলনার পাইকগাছায় উচ্চ আদালতের আদেশে জেলা পরিষদের মালিকানাধীন মধুমিতা পার্কের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ হলেও উচ্ছেদ হয়নি উপজেলা আওয়ামীলীগের কার্যালয়।

জানা যায়, ১৯৮০ সালে পাইকগাছা পৌরসদরে মধুমিতা পার্ক প্রতিষ্ঠিত হয়। পার্কের চারপাশে নানা প্রকার গাছের চারা ফুলের বাগান, বিনোদন ও বসার জন্য তৈরী করা হয় সুন্দর মনোরম পরিবেশ। কয়েক বছর যাবৎ সঠিক রক্ষানাবেক্ষন না হওয়ার সুযোগে ২০০৪ সালে এক শ্রেণির স্বার্থনেসি মহল পার্কের জায়গা অবৈধ দখল করে পাকা স্থাপনা করতে থাকে। যা বন্ধের দাবীতে সাংবাদিক জিএম মিজানুর রহমানকে আহ্বায়ক আব্দুল মজিদকে সদস্য সচীব করে গঠিত হয় মধুমিতা পার্ক সংরক্ষণ কমিটি। শুরু হয় আন্দোলন, সংগ্রাম ও বিভিন্ন দপ্তরে করা হয় অভিযোগ।

তারপরও দখলবাজী বন্ধ না হওয়ায় সহকারি জর্জ আদালত পাইকগাছায় নিষেধাজ্ঞা চেয়ে মামলা করা হয়। বিজ্ঞ আদালত নির্মাণ কাজ বন্ধে নিষেধাজ্ঞা প্রদান করেন।

এ আদেশ অমান্য করে দোকানঘর নির্মান ও ব্যবসা অব্যাহত থাকলে মধুমিতা পার্ক সংরক্ষণ কমিটি ২০০৫ সালে মহামান্য হাইকোর্টে ৩৫৯০/০৫ রিট পিটিশন  করেন। মহামান্য হাইকোর্ট মামলাটির শুনানি অন্তে ২০০৫ সালের ২৪মে মধুমিতা পার্কের অভ্যান্তরে অবৈধ নির্মান কাজ বন্ধ করার আদেশ প্রদান করেন। সে আদেশও অমান্য করায় আদেশ অমান্যকারীরদের বিরুদ্ধে উচ্চ আদালতে  ১০২/২২ইং কনটেম্ট পিটিশন করা হয়। শুনানি অন্তে গত ১৩ মার্চ২৩ ইং মহামান্য হাইকোর্ট মামলার বিবাদীদেরকে ২০দিনের মধ্যে সকল অবৈধ স্হাপনা উচ্ছেদ করে পার্কটিকে পূর্বের অবস্হায় ফিরিয়ে দিতে আদেশ প্রদান করেন। সেটাও অমান্য করতে থাকায় পুনরায় আদালতকে বিষয়টি অবহিত করা হলে পুনঃ আদেশে ২০ মে ২০২৩ এ খুলনা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিনের উপস্থিতে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। উচ্ছেদ করা হয় ৩০ টি পাকা স্হাপনা। কিন্তু দ্বিতলা বিশিষ্ট কয়েক কক্ষের আওয়ামিলীগ কার্যালয়টি থেকে যায় অক্ষত। যা আজও উচ্ছেদ করা হয়নি। যা উচ্ছেদের জোর দাবী উঠেছে।

পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহের নাজনীন জানান, বিষয়টি আমার জানা নেই। তবে এধরণের তেমন কিছু থাকলে এ বিষয়য়ে পদক্ষেপ নেয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাগমারায় শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল 

সীতাকুণ্ডে দলমত নির্বিশেষে সকল মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিজয় দিবস উদযাপন

বাগমারার গোয়ালকান্দি ইউনিয়ন আ.লীগের কার্যকরি কমিটির সভা 

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি শাহ কামাল আকন্দ

মহেশপুরের বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কুদ্দুছ মুন্সী রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

গুরুদাসপুরে পেঁয়াজ ব্যবসায়ী খুন

নববধূর ‘ইজ্জতের মূল্য’ ৩০ হাজার টাকা! সালিশে জরিমানার টাকাও দেয়া হয়নি, ধর্ষণচেষ্টার অভিযোগ দেওয়ার ৯দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

নওগাঁয় শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন

কাশিয়ানীতে বিয়ের দাবীতে প্রেমিকার অনশন

নেত্রকোনায় কৃষি সম্প্রসারণের চাষের মেশিন গোপনে বিক্রির চেষ্টা: ওয়ার্ড মেম্বার হাতেনাতে ধরা