বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

হাবিবুল্লাহ আহবায়ক, মিশুক সচিব; ঈদগাঁওতে মাধ্যমিক স্কুল-শিক্ষক পরিষদের যাত্রা শুরু 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৯, ২০২৪ ১১:৩১ অপরাহ্ণ

 

এম আবু হেনা সাগর, ঈদগাঁও : ঈদগাঁওতে বাংলাদেশ মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদের যাত্রা শুরু হয়েছে। গঠিত হয়েছে আহবায়ক কমিটি। এ সংগঠনের যাত্রা উপলক্ষে ১৯ ডিসেম্বর বিকেলে শিক্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন- কেজি স্কুলে অনুষ্ঠিত মতবিনিময়ে আলোচনায় অংশ নেন ঈদগাহ মেহেরঘোনা শাহ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা নুরুল আজিম, গর্জনীয়া মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসার বাংলা প্রভাষক হাকিম আলী, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (ইসলাম শিক্ষা) মোহাম্মদ রেজাউল করিম, সহকারী শিক্ষক (ইংরেজি) মোহাম্মদ হাবিবুল্লাহ, সহকারী শিক্ষক (গণিত) আব্দুল খালেক মিশুক ও আশিকুর রহমান, সহকারি শিক্ষক (ব্যবসায় শিক্ষা) দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষক (বাংলা) মোঃ জসিম উদ্দিন, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনসুর মাহামুদ সাইয়েদ, হযরত আলী বিন আবু তালিব (রাদিয়াল্লাহু) মাদ্রাসার সহকারি শিক্ষক নাছির উদ্দিন ও মাওলানা মুজিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন চুনতি ফাতেমা বুতুল ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ মহসিন।

সরকারি/ বেসরকারি শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণ, স্বীকৃতিপ্রাপ্ত সব মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক- কর্মচারীদের চাকরি জাতীয়করণ করা, সিলেবাসে আধুনিক, নৈতিক ও মূল্যবোধ সম্পন্ন বিষয়সমূহ সংযুক্ত করার প্রচেষ্টা করা, ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা এবং শিক্ষকদের আবাসনের ব্যবস্থা করা সহ নানা লক্ষ্য- উদ্দেশ্যে এই সংগঠনটি কাজ করবে বলে জানান আয়োজকরা।

শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কল্যাণ ও উন্নয়নের জন্য চেষ্টা করা এবং শিক্ষকগণের ন্যায়সংগত দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে যথাযথ ও সক্রিয় ভূমিকা পালন করা সংগঠনের অন্যতম কর্মসূচি। বেসরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষক- কর্মচারীদের চাকরি জাতীয়করণ করা, স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা করা, চাকরির সময়সীমা ৬৫ বছর করা, মাধ্যমিক স্কুলের পরিচালনা কমিটিকে রাজনৈতিক হস্তক্ষেপ বা প্রভাব মুক্ত রাখা এবং স্কুলের সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা সংগঠনটির অন্যতম দাবি-দাওয়া বলে জানা গেছে।

সভা শেষে মোহাম্মদ হাবিবুল্লাহকে আহবায়ক এবং আব্দুল খালেক মিশুককে সদস্য সচিব মনোনীত করে অন্যান্যদের সদস্য হিসেবে রেখে এ সংগঠনের ঈদগাঁও উপজেলা শাখা কমিটি ঘোষণা। এছাড়া এ সংগঠনের আইন উপদেষ্টা হিসেবে অ্যাডভোকেট এস,কে আহমদ ফারুকী কে নির্বাচিত করা হয়।

উল্লেখ্য যে, এ সংগঠনটি সরকারি রেজিস্ট্রেশন ভুক্ত বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন (বি,এ,এস,এফ) আওতাধীন একটি সংগঠন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

না’গঞ্জে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

আমতলীর সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

এসএসসিতে ঈদগাঁও উপজেলার ৬টি প্রতিষ্ঠানে চমৎকার ফলাফল : এ+ পেল ৯০ শিক্ষার্থী

যানজট নিরসনসহ জেলার সকল ক্ষেত্রে বিশেষ ভূমিকার জন্য প্রশংসায় ভাসছেন না’গঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া 

কালকিনিতে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

বাংলাদেশী শ্রমিকের মৃতদেহ ফেরত দিলো ভারতীয় পুলিশ

‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ এ এবার ঝিকরগাছার চার জয়িতা

রাণীশংকৈলে মডেল স্কুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ; শিক্ষা অফিসেও মিলছে না প্রতিকার 

বরগুনায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে সতর্কীকরণ লিফলেট বিতরন

জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় অভিযোজিত কৃষি বিষয়ক প্রশিক্ষণ