বিশেষ প্রতিনিধি॥ স্থানীয় উন্নয়ন সংস্থা “হার্ট সোসাইটি এবং উইমেন এইড” কর্তৃক এসআরএইচআর এন্ড এমএইচএম প্রকল্পের উদ্বোধন ও অবহিতকরণ সভা শুক্রবার ১০ মার্চ কক্সবাজারের মহেশখালীর উপজেলার দেবাঙ্গপাড়ায় অনুষ্টিত হয়।
এই প্রকল্পের উদ্বোধনের মধ্য দিয়ে প্রথম পাইলট প্রকল্প এলাকা হিসেবে মহেশখালী উপজেলার দেবাঙ্গপাড়ার আনোয়ার পাশার বাড়ির উঠানে ১টি জন অবহিতকরণ সভা অনুষ্টিত হয়।
উক্ত প্রকল্প অবহিতকরণ সভা ও উদ্বোধন অনুষ্ঠানে এলাকার গণমান্য ব্যক্তি ও সমাজকর্মী জনাব লুতফুর রহমান ও ইসরাত সুলতানা সবুজসহ যুবা ও কিশোরী ক্লাবের সদস্য, কিশোরী ও যুবাদের কেয়ারগিভারবৃন্দ উপস্থিত ছিলেন ।
জানা যায়, হার্ট সোসাইটি কর্তৃক অনুষ্ঠিত উক্ত সভাটি” বিজে চ্যারিটি”র অর্থায়নে “হার্ট সোসাইটি”র কারিগরি সহায়তায় “নারী সেবা উন্নয়ন সংস্থা (উইমেন এইড-ডব্লিউওএইড)” কর্তৃক মাঠ পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে । অনুষ্টিত উক্ত সভায় হার্ট সোসাইটির পক্ষ থেকে প্রকল্পটি অবহিত করেন সংস্থার মান্যবর নির্বাহী পরিচালক জনাব জুবাইর মাহমুদ । সভা সঞ্জালনা করেন হার্ট সোসাইটির উক্ত প্রকল্পের সেক্টর লিড জনাব মোঃ হেলাল উদ্দিন । সভাটি সঞ্জালনায় সহায়তা করেন উক্ত প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার রিয়াজ উদ্দিন।

সভায় সভাপতিত্ব করেন “নারী সেবা উন্নয়ন সংস্থার “ মান্যবর সভানেত্রী জনাব কামরুন্নেছা তানিয়া । এতে প্রধান অতিথি ও প্রকল্পের অবহিতকরণ সভার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হার্ট সোসাইটির মান্যবর চেয়ারপার্সন জনাব ফয়েজ উল্লাহ আল ফাহিম । দুই সংস্থার পক্ষ থেকে উক্ত সভায় আরো বিভিন্ন পর্যায়ের কর্মী ও স্বেচ্চাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকল্পের বিষয়ে জানতে গেলে প্রকল্পটির কারিগরি সহায়তা সংস্থা “ হার্ট সোসাইটি”র নির্বাহী পরিচালক জুবাইর মাহমুদ জানান, মুলত এসআরএইচআর এন্ড এমএইচএম একটি কিশোরী ও যুবা নারীদের যৌন প্রজনন স্বাস্থ্য ও অধিকার এবং ঋতুকালীন স্বাস্থ্য ব্যাবস্থাপনা বিষয়ক প্রকল্প ।

উক্ত প্রকল্পটি কম্বোডিয়ার দাতা সংস্থার “বিজে চ্যারিটি”র অর্থায়নে পরিচালিত হচ্ছে । প্রকল্পটি পুরো ১ বছর জুড়ে কক্সবাজার জেলার ৫ টি উপজেলা যেমনঃ মহেশখালী, পেকুয়া, ঈদগাহ, চকরিয়া ও নাইক্ষ্যংছড়িতে পরিচালিত হবে।
প্রকল্প চলাকালীন সময়ে প্রকল্প এলাকাগুলোর ১০০০ উপকারভোগীকে সেবার আওতায় নিয়ে এসে কিশোরী ও যুবা নারীদের স্বাস্থ্য ব্যাবস্থাপনা নিশ্চিত ও ক্লাব স্থাপনে কার্যকর ও উন্নয়নমুলক ভুমিকা রাখা হবে বলে সভার বরাত দিয়ে জানানো হয়।




















