মোঃ তরিকুল ইসলাম সুজন, ভ্র্যাম্যমান প্রতিনিধি যশোর : যশোর শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের এক ব্যাবসায়ী হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি প্রথমে শংকরপুর গোলপাতা জামায়াত ইসলামের অফিসে যেয়ে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করতে আগ্রহী প্রকাশ করেন।
তখন গোলপাতা শাহী জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মোঃ হাফিজুর রহমান মাষ্টার, শংকরপুর সাত নং ওয়ার্ড জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক মোঃ সেলিম মোঃ আলামিন মোঃ আজগর মোঃ আলাল ও অনন্য সদস্যদের নিয়ে কোর্টে যেয়ে এভিডেভিড করে গত ইং ১২/১১/২৪ তাং মঙ্গলবার পরে শংকরপুর বটতলা মসজিদের ইমাম শাহেব মোঃ মুকছিন শাহেবের হাতে হাত রেখে প্রথমে সাইয়েদুল ইস্তেগফার পাঠ করেন তারপরে কালিমা সহ অনন্য দোয়া দূরুদ শরিফ পাঠ করে ইসলামিক শরিয়ত মোতাবেক ও নিয়মাবলী মেনে বিশ্বাস করে মুসলীম ধর্ম গ্রহণ করেন।
হিন্দু ধর্মে বিশ্বাসী থাকাকালীন পূর্ব নাম শিব কুমার ইসলাম ধর্ম গ্রহণের পর নিজ নাম মোঃ আব্দুল্লাহ রাখেন।




















