বাংলাদেশ সকাল
রবিবার , ৫ মে ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নাটোরে বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৫, ২০২৪ ৮:২৫ অপরাহ্ণ

 

ইমাম হাছাইন পিন্টু, নাটোর : বিএনপি’র দলীয় সিদ্ধান্তের বাইরে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় নাটোরের বাগাতিপাড়া উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মানিককে দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে। শনিবার ( ৪মে) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জাহাঙ্গীর হোসেন মানিক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে তাকে বহিস্কার করা হলো। দ্রæত এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে দাখিলকৃত মনোনয়ন বৈধ হওয়ায় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পান মানিক। ‘মোটরসাইকেল’ প্রতীক বরাদ্ধ পাওয়ার পর থেকে তিনি এলাকায় প্রচারণা চালাচ্ছেন।

এ বিষয়ে কথা বলতে বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন মানিক বলেন, এলাকাবাসীর দাবির মুখে তিনি নির্বাচনে প্রার্র্থী হয়েছেন।তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করছেন। সুতরাং দলীয় ভাবে বহিস্কার করলেও তাঁর কিছু করার নেই

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেওয়ান শাহিন জানান, দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচনে অংশ নেওয়ার কোন সুযোগ নেই। বিএনপি সঠিক সিদ্ধান্ত নিয়েছে। বিএনপির যেসকল নেতাকর্মী দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচনে অংশ নেবেন তাদের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেবে দল।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ কখনো বাইরের হস্তক্ষেপের কাছে মাথা নত করবে না : প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে টি আর কর্মসূচীর আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থ বিতরণ

গুরুদাসপুরে যথাযথ মর্যাদায় শেখ রাসেল দিবস পালিত

রাণীনগরে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

ডাসারে সাবেক সাংসদ ও কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষের মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত 

চামড়া শিল্প লাভজনক শিল্পে পরিণত হয়েছে -শিল্প উপদেষ্টা 

ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি: পদত্যাগ করলেন অস্ট্রেলিয়ান সিনেটর ফাতিমা

বদলগাছীতে সমাজসেবা অফিসারের সহায়তায় এতিমের টাকা আত্মসাৎ, বাস্তবে নেই কোন এতিম

চট্টগ্রামের সিআরবিতে চসিকের উদ্যোগে বই মেলায় বই প্রেমীদের উচ্ছাস 

পরিবেশ সংরক্ষণে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান