মোঃ শিমুল বিশ্বাস॥ মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনের সভাপতিত্বে ২৫শে জানুয়ারী ১৯৭৫ এর গণতন্ত্র হত্যা দিবস স্মরণে ও গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে মেহেরপুর জেলা বিএনপি’র সমাবেশ করে।
উক্ত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সঞ্চালনায় ছিলেন মেহেরপুর পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।
বক্তব্য রাখেন সহ-সভাপতি আব্দুর রহমান, মেহেরপুর সদর উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাড. মারুফ আহমেদ বিজন, মেহেরপুর সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন-সম্পাদক আরজুল্লা মাস্টার বাবলুসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।




















