বাংলাদেশ সকাল
সোমবার , ২০ নভেম্বর ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

১১দিন ধরে নিখোঁজ ইসলামাবাদ-ইসলামপুর এলাকার ৯ জেলে : পরিবারে আহাজারি 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২০, ২০২৩ ৮:০৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, ঈদগাঁও : বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার নিয়ে মাছ ধরতে গিয়ে ইসলামাবাদ ও ইসলামপুর ইউনিয়নের ৯ জেলে ১১দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিখোঁজ পরিবারে চলছে আহাজারিসহ আর্তনাদ।

নিখোঁজ জেলেরা হলেন, ইসলামাবাদ পশ্চিম বোয়ালখালীর আলী আকবর ছেলে ইয়াকুব, মৃত দানু মিস্ত্রির ছেলে আবু তাহের ,আবুল কাসেমের ছেলে রিয়াদুল ইসলাম,পূর্ব বোয়াল খালী মৃত মোজাহের বৈদ্যের ছেলে হাফিজুর রহমান, ইসলামপুর পশ্চিম বামনকাটার হামিদের ছেলে মোর্শেদ, মদন আলীর ছেলে সাইমুন,মোহাম্মদ শফির ইসমাইল, বামনকাটা এলাকার শান্তি পাহাড়ের সিরাজুল ইসলামের ছেলে আনোয়ার, একই এলাকার মোক্তার আহমেদের ছেলে সাগর।

নিখোঁজদের স্বজনরা জানান, গত ৫ নভেম্বর বাড়ি থেকে বের হয় তারা। ৯ নভেম্বর সাগরের উদ্দেশ্য রওনা দেয়। ফিশিং ট্রলার ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত পরিবারের সঙ্গে তারা মুঠো ফোনে যোগাযোগ করছে। সেদিন থেকে ১১ দিন পর্যন্ত কোন ধরনের যোগাযোগ হয়নি তাদের সঙ্গে। বেঁচে আছে নাকি মরে গেছে সেটিও নিশ্চিত নন পরিবারের সদস্যরা।

নিখোঁজ তাহের ও হাফিজের ভাই মো ওসমান জানায়, কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং এলাকার বাহাদুর মাঝি নামের এক ব্যক্তির ফিশিং ট্রলারে করে ২২ জন জেলে নিয়ে কক্সবাজার শহরের নুনিয়া ছড়া এলাকার থেকে সাগরের উদ্দেশ্য রওনা দিয়েছে। এর পর থেকে আর কোন যোগাযোগ রাখেনি। সকলের মোবাইল নাম্বর বন্ধ পাওয়া যাচ্ছে।

তিনি আরো বলেন, গেল ১৬/১৭ নভেম্বর বয়ে যাওয়া ঘূর্ণিঝড় মিধিলির কবলে পড়ছে কিনা সেটিও নিশ্চিত নন। আবু তাহেরের মা বলেন, সাগরে রওনা দেওয়ার সময় ফোনে যোগা যোগ করে দোয়া চান ছেলে। এরপর থেকে নিখোঁজ রয়েছে।

স্থানীয় এলাকাবাসী নিখোঁজ ৯ জেলেকে উদ্ধার করতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন। এদিকে পরিবারের উপার্জন সক্ষম ব্যক্তিদের সন্ধান না পাওয়ার অনাহারে দিনা তিপাত করছে বলে জানান স্থানীয়রা। নয়টি পরিবারের চলছে কান্নার আহাজারি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

তালতলীতে ৫’শ টাকার জন্য ছুরিকাঘাত 

রূপগঞ্জে দখল পুনরুদ্ধারে উচ্ছেদ অভিযান

জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ন দাসের মৃত্যুতে জাসদ ও অন্যান্য নেতাদের শোক

কালীগঞ্জে স্কুল শিক্ষার্থীকে ধ ‘র্ষ’ ণের পর হ’ ত্যা; ভুট্টা ক্ষেতে মিলল লা’ শ

ডিমলায় ২৪২ বোতল ফেনসিডিলসহ দুই ব্যবসায়ী আটক 

ঈদকে সামনে রেখে আত্রাইয়ের কামার পল্লী টুংটাং শব্দে সরগরম

ঠোঁটকাটা, তালুকাটা,পা-বাঁকা রোগী স্বাভাবিক চিকিৎসা দিচ্ছে শিশুর হাসি 

কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও চাঁদাবাজির সংবাদের জেরে ধর্ষন মামলায় ফাঁসানোর হুমকি

ডাসারে ইউপি সদস্যর সম্মানি টাকায় হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরন

একুশে পদক প্রাপ্ত কবি সুকুমার বড়ুয়ার জন্মজয়ন্তী ও স্মারক সম্মাননা আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৪