বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৩০ মে ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

১ জুন হতে বেনাপোল-মোংলা রুটে চলবে ট্রেন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৩০, ২০২৪ ১২:৩৬ অপরাহ্ণ

 

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল থেকে মোংলা রুটে ট্রেন চলাচল শুরু হচ্ছে আগামী ১ জুন থেকে। বেনাপোল থেকে ছেড়ে আসা ট্রেন খুলনা হয়ে যাবে মোংলায়। গত ১ নভেম্বর খুলনা থেকে মোংলা পর্যন্ত নতুন রেল লাইনের উদ্বোধন করা হয়েছিল। উদ্বোধনের প্রায় ৭ মাস পর এ রুটে ট্রেন চলাচল শুরু হচ্ছে।

বুধবার রেলওয়ে পশ্চিমাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, আগামী ১ জুন সকাল সোয়া ৯টায় বেনাপোল থেকে ট্রেন ছেড়ে যাবে মোংলার উদ্দেশে। ট্রেনটি পৌঁছাবে দুপুর ১২টা ৩৫ মিনিটে। এরপর মোংলা থেকে ট্রেনটি ছাড়বে দুপুর ১টায় এবং বেনাপোলে পৌঁছাবে বিকেল সাড়ে ৪টায়। মঙ্গলবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিন এ রুটে একই সময়ে ট্রেন চলাচল করবে। এই রুটের দূরত্ব ১৩৮ দশমিক ৬৪ কিলোমিটার।

বেনাপোল থেকে ট্রেন ছাড়ার পর নাভারণ, ঝিকরগাছা, যশোর জংশন, রূপদিয়া, সিঙ্গিয়া, চেঙ্গুটিয়া, নওয়াপাড়া, বেজেরডাঙ্গা, ফুলতলা, আড়ংঘাটা, মোহাম্মদনগর, কাটাখালি, চুলকাটি বাজার, ভাগা ও দিগরাজ স্টেশনে যাত্রাবিরতির পর মোংলায় যাবে।

খুলনা-মোংলা রেলপথ নির্মাণ প্রকল্প পরিচালক মো. আরিফুজ্জামান জানান, খুলনা থেকে মোংলা পর্যন্ত রেল লাইন ট্রেন চলাচলের জন্য পুরোপুরি উপযোগী রয়েছে। ৮ স্টেশনে আসবাবপত্রসহ প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জাম পৌঁছে গেছে।

রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালকুদার জানান, খুলনা-মোংলা রুটের জন্য এখনও জনবল নিয়োগ সম্পন্ন হয়নি। রেলওয়ের বিভিন্ন জায়গা থেকে জনবল এনে আপাতত ন্যূনতম জনবল দিয়ে কার্যক্রম পরিচালনা করা হবে,এই রুটে ট্রেন চলাচলের কোনো উদ্বোধনী অনুষ্ঠান হবে না।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

স্বল্পোন্নত দেশগুলোর জন্য বৈশ্বিক অংশীদারিত্ব অবশ্যই অর্থবহ হতে হবে : প্রধানমন্ত্রী        

বগুড়া শিবগঞ্জ মাঝিহট্ট ইউনিয়ন রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন ও সূধী সমাবেশ

সড়কের বাঁক সোজা’র জমি অধিগ্রহন সার্ভে সম্পন্ন

পাইকগাছায় ভিজিএফের চাউল বিতরণে ভুল তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

যশোরে সাবেক কৃষি কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

ডিলারশীপ দেওয়ার প্রলোভনে ছয় লক্ষ টাকা হাতিয়ে নেয়  প্রতারক আব্দুল হালিম

শার্শায় আন্তর্জাতিক নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বেনাপোলে কাস্টম কর্মকর্তা/ কর্মচারীদের “মানববন্ধন”

সাংবাদিক মাহামুদুল কবির নয়নের উপরে সন্ত্রাসী হামলার নির্দেশ দাতা ছিলো ছাত্রলীগ কর্মী আশিকুর রহমান

দেবহাটায় জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু