বাংলাদেশ সকাল
রবিবার , ১০ সেপ্টেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

২০ বছর পালিয়ে থাকা আশাশুনির মুকুলকে ধরলো র‌্যাব

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১০, ২০২৩ ৫:১০ অপরাহ্ণ

আব্দুল্লাহ আল মামুন: ২০ বছর আত্মগোপনে থাকার পর অবশেষে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছে মুকুল গাজী (৪৫)। সে সাতক্ষীরার আশাশুনি থানার খলিশানী গ্রামের মৃত দাউদ গাজীর ছেলে এবং কালিগঞ্জের বাবু দাস হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। আজ (১০ সেপ্টেম্বর ২০২৩) যশোর জেলার শার্শা থানার বাগআচড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের মিডিয়া উইং জানায়, ভিকটিম বাবু দাসের সাথে আসামী মুকুল গাজীর মাছের ঘের নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। পূর্ব বিরোধের জের ধরে গত ২০০০ সালের জুন মাসে ভিকটিম বাবু দাস কে হত্যা করে বাড়ির পাশে বাশঁবাগানে ফেলে রাখে। হত্যার ৪ দিন পরে ভিকটিম বাবু দাসের লাশ পাওয়া যায়। এ সংক্রান্তে ভিকটিম বাবু দাসের বাবা বাদী হয়ে কালিগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় আদালত আসামী মুকুল গাজীকে যাবজ্জীবন সাজাসহ ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৫ বছর সাজা প্রদান করেন। আসামী আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ ২০ বছর যাবত দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। পরবর্তীতে র‌্যাব-৬ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত আসামীর অবস্থান নিশ্চিত করে।র‌্যাব আরো জানায়, এরই ধারাবাহিকতায় ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখ র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম আসামী মুকুল গাজী যশোরে আত্মগোপনে আছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি যশোর জেলার শার্শা থানার বাগআচড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। আসামীকে আশাশুনি থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল মার্কার পক্ষে গনমিছিল

সুনামগঞ্জে শেখ রাসেলের ৬০তম জন্মদিনে নারী সমাবেশে এমপি এড.শামীমা আক্তার খানম

মেহেরপুরে জেনারেল হাসপাতালে দালাল চক্রের ৫ সদস্য গ্রেফতার 

‘প্রধানমন্ত্রীর জামাতা বিএনপি করেন, তার স্বামী ছাত্রদলের সাবেক নেতা’ ভাইরাল মন্তব্যে যুব মহিলা লীগ থেকে বহিস্কৃত ফাতেমা আনোয়ার

কাশিয়ানীতে বিয়ের দাবীতে প্রেমিকার অনশন

বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের আয়োজনে ময়মনসিংহে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

গঙ্গাচড়ায় চাষাবাদকৃত আলু প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

বরগুনার আমতলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

পাথরঘাটায় নির্বাচনী সহিংসতায়  প্রার্থীসহ আহত ৩০, আটক-৯

১৬ ডিসেম্বর বাংলাদেশ সোসাইটির অভিষেক অনুষ্ঠান ঘিরে ব্যাপক প্রস্তুতি