বাংলাদেশ সকাল
সোমবার , ৪ ডিসেম্বর ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

৪৭ জন ইউএনওকে বদলির সুপারিশে ইসির অনুমোদন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৪, ২০২৩ ১১:৪৭ অপরাহ্ণ

বাংলাদেশ সকাল ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৮ বিভাগের ৪৭ জন ইউএনওকে বদলির সুপারিশ অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (চলতি দায়িত্ব) মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

ইতোপূর্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে ওসি ও ইউএনওদের বদলীর বিষয়ে নির্দেশনা দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। সে নির্দেশনা মোতাবেক ৪৭ জন ইউওনকে বদলির অনুমোদন চাইলে কমিশন তা অনুমোদন করেছে।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৩২০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ২৫০ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করা যেতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

সর্বশেষ - এক্সক্লুসিভ