বাংলাদেশ সকাল
শুক্রবার , ৪ অক্টোবর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

৭১–এর কৃতকর্মের জন্য ক্ষমা চাইলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা সহজ হবে: পররাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৪, ২০২৪ ১০:১৪ অপরাহ্ণ

ছবিতে মাঝে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, ডানে বাপসনিউজ এডিটর ও ইউএসএ প্রধান বাংলাদেশ সকাল সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন এবং বামে কবি ও লেখক এবিএম সালেহ উদ্দীন।

হাকিকুল ইসলাম খোকন : ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর কৃতকর্মের জন্য দেশটি ক্ষমা চাইলে সম্পর্ক স্বাভাবিক করাটা সহজ হয়ে যাবে বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে মঙ্গলবার ,১ অক্টোবর ২০২৪,তৌহিদ হোসেন সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সদ্য সমাপ্ত নিউইয়র্ক সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফর করেন প্রধান উপদেষ্টা।

অন্তর্বর্তী সরকার একাত্তরের মুক্তিযুদ্ধের গণহত্যার জন্য নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা ও সম্পদের হিস্যা সম্পর্কিত অমীমাংসিত বিষয়গুলোকে সরিয়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিচ্ছে কি না, এমন প্রশ্ন করা হয় পররাষ্ট্র উপদেষ্টাকে। এ সময় ড. ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বৈঠকের প্রসঙ্গ টেনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটি (নিউইয়র্কে বৈঠক) একদম সৌজন্য সাক্ষাৎ ছিল। সৌজন্য সাক্ষাতে আমরা কঠিন বিষয় তুলি না। যখন আলোচনার টেবিলে বসব, তখন আমরা তুলব। তবে আমরা তাদের এমন ধারণা দেওয়ার চেষ্টা করিনি যে ’৭১-কে বাদ দিয়ে আমরা ভালো সম্পর্ক রাখার চেষ্টা করব।’ তিনি বলেন, ‘ভালো সম্পর্ক আমরা রাখার চেষ্টা করব, তবে ’৭১-ও থাকবে। ৫২ বছর ধরে যে বিষয়টি আছে, সেটি কালই সমাধান হবে, এটি আমি মনে করি না। কিন্তু আমরা যখন আলোচনার টেবিলে বসব, তখন এটি থাকতে হবে।’

তৌহিদ হোসেন বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, পাকিস্তানের কোনো সরকার যদি এই সাহসটা দেখায়; আসলে এখানে যে ঘটনাটা ঘটেছিল, সেটাকে উদ্ধৃত করে যদি বলে যে তারা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। এতে কিন্তু দোষের কিছু নেই। আমি মনে করি, এটুকু সাহস যদি তারা দেখাতে পারে, সম্পর্ক স্বাভাবিক করাটা অনেক সহজ হয়ে যাবে।’ তিনি বলেন, ‘আমি মনে করি যে এ কারণে সম্পর্ক একদম আটকে রাখা; সেটারও প্রয়োজন নেই। পাকিস্তানের সঙ্গে আমরা সম্পর্ক বজায় রেখে এসেছি। হঠাৎ করে কিছুটা ইচ্ছাকৃতভাবে…অনেকটা আমাদেরও স্বার্থের বিরুদ্ধে যায়—এমন ক্ষেত্র তৈরি করা হয়েছিল। যেখানে স্বার্থ আছে, সেখানে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া উচিত, এটিকে পাশে রেখে। আমাদের যেখানে স্বার্থ আছে, সেখানে আমরা সম্পর্ক এগিয়ে নিয়ে যাব।’

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বিএমএসএস’র রাজশাহী বিভাগীয় সভাপতির জেলা আ.লীগ নেতৃবৃন্দদের সাথে সৌজন্য সাক্ষাৎ 

কোটচাঁদপুরে চেয়ারম্যানের প্রত্যয়ন পত্র জাল করে আদালতে মামলা 

সরকারি স্কুলে অসন্তোষ, কিন্ডারগার্টেনে ঝুঁকছেন অভিভাবকেরা 

ঝিকরগাছায় শিক্ষা কারিকুলামের ট্রেনিংয়ের অর্ধেক নাস্তা উধাও!

রাণীশংকৈলে সড়ক দূর্ঘটনায় আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে প্রভাষক, খোঁজ রাখেনি কেউ

বিদেশি পর্যবেক্ষকদের আগমন স্বচ্ছ নির্বাচনে সহায়ক : তথ্যমন্ত্রী

কালিগঞ্জ অবৈধভাবে বালু উত্তোলন; মেশিন ও বালু জব্দ 

ভূরুঙ্গামারীর পাইকেরছড়া ইউপিতে টিসিবি পণ্য বেশি দামে বিক্রির অভিযোগ

নরসিংদী জেলখানা থেকে পলাতক হত্যা মামলার আসামী কালাম গ্রেপ্তার 

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত