বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৮ আগস্ট ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

৭ দিনে ৫০ মণ মাছ নিয়ে ফিরলো ট্রলার, ৩০ মণই ইলিশ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৮, ২০২৩ ৫:২৯ অপরাহ্ণ

তাওহীদুল ইসলাম শুভ, বরগুনা পাথরঘাটা॥ সাত দিনে বঙ্গোপসাগরে একটি ট্রলারে ৫০ মণ বা দুই মেট্রিক টন মাছ ধরা পড়েছে। শুনতে অবাক লাগলেও এমন ঘটনাই ঘটেছে বরগুনার একটি ট্রলারে। যার মধ্যে ৩০ মণই ইলিশ।

গত ১১ আগস্ট বরগুনার পাথরঘাটা থেকে সাগরে মাছ শিকার করতে যায় এফবি অলিউল্লাহ-১ নামের বরগুনার একটি মাছ ধরার ট্রলার। এরপর টানা সাত দিন বঙ্গোপসাগরের বিভিন্ন স্থানে মাছ শিকার করেন ওই ট্রলারের জেলেরা। এতে বাজিমাত করেন তারা। মাত্র সাত দিনে তারা শিকার করেন বিভিন্ন প্রজাতির ৫০ মণ সামুদ্রিক মাছ। একসঙ্গে এতো মাছ শিকার করতে পারায় বেজায় খুশি ট্রলারের জেলেরা।

ট্রলারটির মাঝি শাহ্ আলম (৪৮) বলেন, বঙ্গোপসাগরের আমরা সাত দিন মাছ ধরেছি। বঙ্গোপসাগরের চালনার বয়া এলাকা পশ্চিম দিকে পাঁচ ঘণ্টা ট্রলার চালিয়ে গিয়ে মাছ ধরেছি। এ ছাড়াও বাইজদার বয়া এলাকা থেকে আট ঘণ্টা পূর্ব দিকে ট্রলার চালিয়ে গিয়ে মাছ ধরেছি।

অনেক প্রজাতির সামুদ্রিক মাছের সঙ্গে দুই হাজার ১০০ থেকে দুই হাজার ২০০ ইলিশ পেয়েছি আমরা। এর মধ্যে এক হাজার ৫০০ ইলিশের প্রতিটির ওজন এক কেজির ওপরে। সে হিসেবে দেড় মেট্রিক টনেরও বেশি পেয়েছি শুধু ইলিশ।আমার জীবনে একসঙ্গে এতো মাছ আর কোনদিন পাইনি। এরকম মাছ সচরাচর পাওয়াও যায় না।

ট্রলারটির জেলে ইসমাইল (২০) বলেন, আমরা মোট সাত বার জাল ফেলেছি। প্রতিবার ৬ মণ, ৭ মণ করে মাছ পেয়েছি। জালে এতো মাছ দেখে আমরা যেমন অবাক হয়েছি, ঠিক তেমনি খুশিও হয়েছি।

এ বিষয়ে ট্রলারটির মালিক মো. আলম মোল্লা বলেন, সাগরে এখন মাছ পাওয়া যাচ্ছে। আমার ট্রলারে যে মাছ পেয়েছি তার দাম ২১ থেকে ২২ লাখ টাকা। এভাবে মাছ পাওয়ার ধারাবাহিকতা বজায় থাকলে আমরা ব্যাপক লাভবান হবো।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কয়লা সংকটে বন্ধ হবার উপক্রম বিদ্যুৎ কেন্দ্রগুলো সচল রাখতে দেশের পাশে কাজী শামীম আহসান

কোটচাঁপুরে ট্রাক্টরের চাপায় কৃষি কর্মকর্তা নিহত

রাণীশংকৈলে জাতীয় যুব দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বরগুনা-১ এ আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে কে এগিয়ে

ভূরুঙ্গামারীতে পানির পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ৯ বছরের স্কুলছাত্রীর

ইসরাইলের গুলিবর্ষণে হত্যার প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ ও গাউসিয়া কমিটি নিউইয়র্ক-এর বিক্ষোভ

হরিপুরে টায়ার বিস্ফোরণে ১০ শ্রেণীর স্কুল ছাত্রের মৃত্যু 

নির্বাচনে যান চলাচলের নির্দেশনা, নেই সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারে নিষেধাজ্ঞা : ইসি

ফুলপুরে আনসার ভিডিপি সদস্যদের অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

আগাম প্রস্তুতি নিয়ে লবণের মাঠে ঈদগাঁও’র প্রান্তিক চাষীরা