বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৪ নভেম্বর ২০২২ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিনাইদহে নবদম্পতির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৪, ২০২২ ৫:২৩ অপরাহ্ণ

 

মোঃ হৃদয় ইসলাম॥ ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের হাটবাকুয়া গ্রামের মাঠের মেহগনী গাছ থেকে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করা স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়। মৃতরা হলেন-সদর উপজেলার তালতলা হরিপুর গ্রামের চুনু শেখের ছেলে রমজান হোসেন রুজিব (২০) ও তার স্ত্রী হরিণাকুন্ডু উপজেলার বিন্নি গ্রামের গোলাম হোসেনের মেয়ে মুক্তা খাতুন (১৮)। ২ মাস পূর্বে প্রেমের সম্পর্কের বিয়ে করেন এই দম্পতি।

স্থানীয়রা জানায়, সকালে গ্রামের মাঠে রুজিব ও মুক্তা খাতুনের ঝুলে থাকা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় তারা। পরে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নারিকেলবাড়ীয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই বিল্লাল হোসেন জানান, গাছের সাথে মেয়ের ওড়না দিয়ে স্বামী ও স্ত্রী আত্মহত্যা করেছে। ২ মাস পুর্বে তারা বিয়ে করে। কিন্তু মেয়ের পরিবারের লোকজন তাদের বিয়ে মেনে নেয়নি। বৃহস্পতিবার মেয়ের পরিবারের লোকজন মেয়েকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আসার কথা ছিলো। এই কারণেই তারা আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। মেয়েটি তার বা হাতে মেহেদি দিয়ে ‘লিখেছে সব আমার মায়ের দোষ’ আমরা চলে যাচ্ছি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক: মিললো গাঁজা ও অনলাইন জুয়ার অ্যাপ 

ফুলের রাজধানী ঝিকরগাছায় ৪ দিনব্যাপী ফুল উৎসবের শুভ উদ্বোধন 

নরসিংদীর মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশা চালক নিহত, আহত ৩

দিনাজপুর-ঢাকা হাইওয়ে রোডে ট্রাক-মটরসাইকেল সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক নিহত

ভূরুঙ্গামারীতে ৫জুয়ারি আটক 

এড. আবুল ফজল তালুকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ শুভ উদ্বোধনী 

ঝিনাইদহে ৭ দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

খাগড়াছড়িতে বিশ্বনবীকে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের ক্ষতিপূরণ চেক হস্তান্তর 

মানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে অস্ত্রসহ আটক-১