বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৮ জুন ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সড়ক দূর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক এমপি নবী নেওয়াজ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৮, ২০২৩ ১:০৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক বাবলু মিয়া॥ ঝিনাইদহ ৩ আসনের মহেশপুর- কোটচাঁদপুর সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নবী নেওয়াজ সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

সোমবার সন্ধায় ভাঙ্গা আড়িয়াল খাঁ ব্রিজ পার হয়ে বন্দর খোলা নামক স্থানে পৌছালে গাড়ির চাকা ব্রাস্ট হয়ে এ দূঘটনা ঘটে।তার বাম হাতটি আঘাতপ্রাপ্ত এবং কপালে আঘাত লেগে কেটে যাওয়া সহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি।

সাবেক এমপি নবী নেওয়াজ বলেন,খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ দলীয় নৌকা প্রতীক প্রার্থী তালুকদার আব্দুল খালেকের নির্বাচনী গনসংযোগ শেষে সন্ধায় ঢাকায় ফেরার পথে তাদের বহনকারী গাড়িটি ভাঙা টোল প্লাজা পার হয়ে আড়িয়াল খাঁ ব্রিজের বন্দর খোলা নামক স্থানে পৌছালে পিছনের ডান পাশের চাকা ব্রাস্ট হয়ে যায়।গাড়িটি চার পাক খেয়ে রোড ডিভাইডারের সাথে গিয়ে ধাক্কা লাগে।

মৃত্যুর হাত থেকে অল্পের জন্য আল্লাহ আমাদেরকে রক্ষা করেছে। সে সময় সাথে থাকা যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মৃণাল কান্তি জোয়ার্দার,কেন্দ্রীয় সদস্য মোঃ আব্দুল্লাহ রানা,জুবায়ের আহম্মেদ, কাজী মিরাজুল ইসলাম ডলার,মোঃ বেলাল হোসেন সকলেই শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পেয়েছেন। তিনি আরও বলেন বাম হাতটি আঘাতপ্রাপ্ত এবং কপালে আঘাত লেগে কেটে যাওয়ায় পঙ্গু হাসপাতালের পরিচালক ডাঃ গনি মোল্লার অধীনে চিকিৎসাধীন আছেন।

সুস্থতা কামনায় মহেশপুর-কোটচাঁদপুর বাসীর কাছে দোয়া চেয়েছেন সাবেক এমপি নবী নেওয়াজ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নাটোরের লালপুর সাপের কামড়ে যুবকের মৃত্যু

যশোর সদর উপজেলার সকল পদের ভোট স্থগিত

ঈদগাঁওতে দেশি-বিদেশি কবিদের সম্মেলন 

কালকিনি উপজেলা চেয়ারম্যান পদে শাহীন নির্বাচিত

গুরুদাসপুরে জাতীয় যুব দিবস পালিত

সীতাকুণ্ড প্রশাসনের সাথে স্হানীয় সামাজিক সংগঠনের মত বিনিময়

সীমান্তে কাঁটাতারের বেড়ায় কাচের বোতল কেন ঝুলিয়েছে বিএসএফ?  -বিবিসির অনুসন্ধান 

মির্জাপুর খাদিজাতুল কুবরা (রা:) কওমী মহিলা মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও উপহার বিতরণ

আত্রাই গুড়নই সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার ও সভাপতির বিরুদ্ধে নিয়োগ বানিজ্যের অভিযোগ

কিস্তি দিতে না পারায় গ্রাহককে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা এনজিও কর্মীর