বাংলাদেশ সকাল
রবিবার , ৯ জুলাই ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নৌকায় ভরসা ইসলামাবাদ চরপাড়াবাসীর : দীর্ঘবছরেও স্থায়ী ব্রীজ ভাগ্য জুটেনি এলাকাবাসীর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৯, ২০২৩ ৫:৪০ অপরাহ্ণ

এম আবু হেনা সাগর, ঈদগাঁও (কক্সবাজার)॥ ঈদগাঁও উপজেলার ইসলামাবাদের চরপাড়া-হিন্দুপাড়া ও টেকপাড়া বাসীর একমাত্র ভরসা হলো ডিঙ্গি নৌকা। দীর্ঘবছরেও স্থায়ীভাবেই ব্রীজ নির্মাণ না হওয়ায় চলাচলে চরম দুর্ভোগে পড়েন নারী পুরুষরা। যার ফলে, দাবীর পরিপ্রেক্ষিতেও এলাকাবাসীর ভাগ্য জুটেনি একটি ব্রীজ।

স্থানীয়রা জানান, দীর্ঘসময় ধরে এলাকার নর-নারী, শিক্ষার্থী, ব্যবসায়ী চাকরীজিবীসহ নানা শ্রেনী পেশার লোকজন ঈদগাঁও বাজারে প্রতি নিয়ত আসা যাওয়া করে থাকে নৌকা পারাপার হয়ে। বিগত বন্যায় লম্বা কাঠের তৈরী ভেঙ্গে গেলে এপার ওপার যাতায়াতে নৌকার মাধ্যম ছাড়া আর কোন উপায় নেই। উক্ত স্থানে ব্রীজ নির্মানের দাবী কিন্ত দীর্ঘদিনের। যার দরুন তিন গ্রামবাসী চলাফেরায় নিদারুন কষ্ট পাচ্ছেন বহুদিন। এতো কষ্ট সহজে মেনে নেয়া যায়না। এই স্থান পরিদর্শনকালে নর-নারীরা প্রয়োজনীয় কাজেকর্মে নৌকা পারাপার হয়ে বাজারমুখী হতে দেখা যায়। ভয়-আতংক থাকলেও করার কিছু নেই।

পথচারীরা জানান, দশ হাজার লোকজন প্রতিনিয়ন আসা যাওয়া করে থাকেন ঈদগাঁও নদীর উপর দিয়ে। বর্তমানে নৌকায় ভর করে লোকজন নানান কাজকর্মে চলাফেরা করে যাচ্ছেন। অসুস্থ রোগী হলেও নৌকা পার করে চিকিৎসালয়ে আসতে হয়। স্থায়ী একটি ব্রীজের অভাবে প্রায় দেড় কিলোমিটার পথ অতিক্রম করে বাজারে আসতে হয়। এছাড়া ডেলিভারীসহ অপরাপর রোগীদের চলাফেরার ক্ষেত্রে চরমভাবে বিপাকে পড়েন এলাকাবাসী।

নৌকা চালক জানান, দীর্ঘকাল ধরে এ স্থানে নৌকায় করে ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সাধারন লোকজনকে পারাপার করে যাচ্ছি। যা পয়সা পায় তা দিয়ে কোন রকম পরিবার পরিজনের ভরনপোষন করছি।

ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় মেম্বার সাইফুল ইসলাম জানান, স্বাধীনতার পর থেকে আজ অবধি পর্যন্ত স্থায়ী ব্রীজ বাস্তবায়ন না হওয়ায় ইসলামাবাদের চরপাড়া-হিন্দুপাড়া বাসীর যাতায়াত ব্যবস্থা বর্তমানে নৌকা নির্ভর। এলাকার লোকজন সীমাহীন কষ্টের মাধ্যমে যাতায়াত করে যাচ্ছে। প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি একটি ব্রীজের।

ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ছিদ্দিক জানান, ব্রীজ নির্মানের লক্ষে মাটি পরীক্ষার পর আর কোন কিছু হয়নি দীর্ঘকালেও।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মতিউরকে রক্ষায় মরিয়া প্রশ্রয়দাতা প্রভাবশালীরা

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে মেরে হাসপাতালে পাঠালেন শিক্ষক; অভিভাবক মহলের ক্ষোভ

যশোর কারাগারে খাদ্যদ্রব্য সরবরাহে প্রতিষ্ঠান বাছাইয়ে অনিয়ম, আদালতে যাবেন ক্ষুব্ধ ঠিকাদাররা

বিএনাপি-জামায়াতের সকল কর্মসূচীর বিরুদ্ধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে উত্তাল বাগমারা

রাণীনগর মহিলা কলেজে নবীনবরন অনুষ্ঠিত

নাটোরে ৩১ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ১২

ঢাকা প্রতিদিনের চট্টগ্রাম বিভাগের প্রতিনিধিদের পরিচয় পত্র হস্তান্তর

রাণীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণের উদ্বোধন 

যশোরসহ ১০অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে 

যশোরসহ ১০অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে 

বিজয় দিবস উপলক্ষ্যে নগরীতে যানবাহন চলাচলে সিএমপি’র ট্রাফিক নিদের্শনা