বাংলাদেশ সকাল
বুধবার , ১২ জুলাই ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জমিতে গেলে পা কেটে দেওয়ার হুমকি দিলেন এস আই

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১২, ২০২৩ ১:২৯ পূর্বাহ্ণ

আব্দুর রহমান, বোদা(পঞ্চগড়): “কালকে তুই জমিতে যাবি না, তুই জমিতে গেলে তোর ঠ্যাংক কেটে দিব,ওসি সাব কালকে তোকে ধরে আনার জন্য লোক পাঠাবে দাড়া, জমিতে যাইস শুয়োরের বাচ্চা, তারপরে দেখবোনো৷ মঙ্গলবার সকালে বোদা থানার এস আই আমজাদ ও এক বাটোয়ারা মামলার সর্ম্পকিত মাড়েয়া ইউনিয়নের সুরুজের ছেলে মোস্তফা আলীর সাথে ফোনালাপের এক কল রেকর্ড হাতে পায় এ প্রতিবেদক। সেই ফোনালাপে উপরোক্ত হুমকি এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে শোনা যায় এস আই আমাজদকে।

জানা যায়, জে এল নং ১০২, খতিয়ান ১৯১, মৌজা কমনাপুকুরীতে ৮ একর জমির মধ্যে ২ একর নালিশি করে ২০০৮ সালে একটি বাটোয়ারা মামলা হয়৷ মামলার বাদী ছিলেন আব্দুর রশিদ, তাসনিমা রহমান ও বিবাদী মোস্তফার মা আয়শা খাতুন, সফিয়া খাতুন, ইমানের ছেলে আকরাম প্রমুখ। এরপর ১৪৪-৪৫ ধারায় জাকির হোসেন বাদী হয়ে মোস্তফাকে ২ নম্বর আসামী করে একটি মামলা করেন। বিজ্ঞ আদালত সেই মামলা রায় দেন। গত ৮ জুলাই রাত ৮:৪০ মিনিটে মোস্তফাকে ফোন করেন এস আই আমজাদ। মোস্তফা জমির কাগজপত্র নিয়ে থানায় আসতে না চাইলে তাকে হুমকি দেন তিনি। সচেতন মহলের দাবী, একজন এস আই এভাবে মুঠোফোনে কথা বলা কখনোই কাম্য নয়। সেই মোস্তফা একজন ভ্যান চালক বলে কি তার সাথে এভাবে কথা বলতে হবে ?

এ-বিষয়ে মোস্তফা মুঠোফোনে বলেন, আমি খুব নিরাপত্তা হীনতায় ভুগতেছি ভয় এর কারণে। আর তার (এস আই আমজাদ) যেন কঠিন থেকে কঠিনতর শাস্তি হয়।

ভুভুক্তভোগী অভিযোগ, নিজামউদ্দিনের স্ত্রী হালিমা, ছেলে কালাম-জাকিরকে ৮ আগস্ট ২২ তারিখে ৬১ শতক জমি বেদখল করে দেয়ার সহযোগিতা করেছেন এস আই আমজাদ।

সেই এস আই আমজাদ সাথে মুঠোফোনে কথা হলে বলেন, এরকম কিছু হবে আমার ধারণা ছিলনা। এ বিষয়ে আমার বলার কিছু নাই।

এ বিষয়ে বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজয় কুমার রায় মুঠোফোনে বলেন, কল রের্কডিং এর সত্যতা যাচাই-বাছাই করে দেখতে হবে। এভাবে তিনি কথা বলতে পারেন না।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ছাত্রজনতা নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই : মাওলানা আবুল কালাম আজাদ 

আত্রাইয়ে ককটেল হামলার অভিযোগে ৪৫জনের বিরুদ্ধে মামলা

যশোরে নতুন পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ

ময়মনসিংহে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মশা দাপটে অতিষ্ট ঈদগাঁওবাসী, নিধনের উদ্যোগ নেই ; ডেঙ্গু আতঙ্ক

ডুমুরিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রতাবর্তন দিবস অনুষ্ঠিত 

ডাসারে যথাযথ মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী উদযাপন 

হাতিয়ায় সোনাদিয়া মডেল নূরানী মাদ্রাসা উদ্বোধন ও নবপাঠদান

নওগাঁর আত্রাইয়ে ডেমক্রেসি ওয়াচএনজিও সংস্থার তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত

তৃনমূল নেতা সেলিম খানের মৃত্যু; বিভিন্ন মহলের শোক