বাংলাদেশ সকাল
রবিবার , ১৬ জুলাই ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক চন্দনাইশের ছেলে মোঃ ফারুক উদ্দিন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৬, ২০২৩ ২:৪১ অপরাহ্ণ

ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি॥ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের ৩০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার কৃতি সন্তান মোঃ ফারুক উদ্দিন। এর আগেও তিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী এই ছাত্র ডাকসু (হল সংসদ) ুর

সাবেক পাঠাগার সম্পাদক এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সাবেক উপ-ছাত্রবৃত্তি ও স্কুল বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তরুণ ও জনপ্রিয় ছাত্রনেতা মোঃ ফারুক উদ্দিন নতুন কমিটিতে উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় চট্টগ্রাম জেলা ও চন্দনাইশ উপজেলায় অনেকেই তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির নবনিযুক্ত উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ ফারুক উদ্দিন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশ ছাত্রলীগ। বঙ্গবন্ধুর সেই আদর্শ ও নীতি বুকে ধারণ করেই যুগের পর যুগ ছাত্রলীগের এই পথচলা। আদর্শ ও নীতি ছাড়া কোনোদিন নেতৃত্ব তৈরি হয় না।

নীতি ছাড়া কেউ কোনোদিন মানুষের কল্যাণে কাজ করতে পারে না। নীতি ও আদর্শ ছিল বলেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য অবদান রাখতে পেরেছিলেন। আর তার সেই নীতি ও আদর্শ বুকে ধারণ করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ।

ফারুক আরও বলেন, ১৯৪৮ সালে শেখ মুজিবুর রহমান উপমহাদেশের বৃহৎ এ ছাত্র সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকে ভাষা আন্দোলন ও মহান স্বাধীনতা সংগ্রামসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলন এবং সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছে ঐতিহ্যবাহী এ ছাত্র সংগঠনটি।

তিনি আরও বলেন, আমি সবসময় নিজেকে একজন মুজিব আদর্শের সৈনিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছি। কেন্দ্রীয় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি ও বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে আমাকে যে দায়িত্ব দিয়েছেন; আমি যেন তা অক্ষরে অক্ষরে পালন করতে পারি। এবারও তার ব্যতিক্রম হবে না। আমাদের এখন একটাই লক্ষ্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নৌকার সুনিশ্চিত বিজয় ছিনিয়ে আনা। সেই লক্ষ্যেই আমরা সারাদেশের ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে একসঙ্গে কাজ করব। বঙ্গবন্ধুকন্যা ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের যেই ঘোষণা দিয়েছেন, সেই লক্ষ্যে এগিয়ে যাব। সেইসঙ্গে দেশরত্ন শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগের ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে জানায় আন্তরিক ধন্যবাদ। বঙ্গবন্ধুর আদর্শ ও নীতি বুকে ধারণ করে আমি আমার এ দায়িত্ব ভালভাবেই পালন করবো।

উল্লেখ্য, গত বছরের ৬ই ডিসেম্বর ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর ২০শে ডিসেম্বর প্রধানমন্ত্রীর শেখ হাসিনার অনুমোদন সাপেক্ষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। প্রায় ৭ মাস পর ঘোষণা করা হয় পূর্ণাঙ্গ কমিটি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বিজয়নগরে ভূমি দস্যু পরিবার কর্তৃক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়ে হামলা; বিএমএসএস এর নিন্দা

তালতলীতে হরতালে নাশকতার অভিযোগে বিএনপি’র ৫ নেতাকর্মী আটক

গঙ্গাচড়ায় সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে থানা পুলিশের আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত

মোহাম্মদ নেচার প্রথম লেখা “পরাণ”কাব‍্য গ্রন্থ মোড়ক উম্মোচন

মৌলভীবাজার সিপিএ ইউসিক্স ক্রিকেট এসোসিয়েশন এর ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৪ সম্পন্ন

যশোরে বেপরোয়া কাভার্ড ভ্যান কেড়ে নিল ৫টি তাজাপ্রাণ, এত প্রাণহানি মানা যায় না

দেবহাটায় পূজামন্ডপ প্রতিনিধিদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

সুনামগঞ্জে ধর্মীয় সম্প্রীতির মিলনমেলা; ৩ দিনব্যাপী দুই ধর্মের দুই উৎসব শুরু

রানীনগরে ব্র্যাকের বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

বদলগাছীতে ফিস্টুলা রোগ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে অবহিতকরণ সভা