বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৮ জুলাই ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জালালাবাদ থেকে জমিলা নামের গৃহবধুর লাশ উদ্বার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৮, ২০২৩ ১১:৪৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার॥ ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নে জমিলা আক্তার নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে ইউনিয়নের পালাকাটার শামসুল আলমের ছেলে প্রবাসী নজরুল ইসলামের বাড়িতে এই ঘটনাটি ঘটে।

ঘটনার পর থেকে শাশুড় বাড়ির লোকজন পালিয়ে গেছে বলে জানা গেছে।

নিহত জমিলা আক্তার ঈদগাঁও জাগির পাড়া এলাকার শামশুল আলমের কন্যা। বিগত ৫ মাস পূর্বে নজরুল ইসলামের সঙ্গে সামাজিক ভাবে বিয়ে হয়েছিল। খবর পেয়ে ঈদগাঁও থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরত হাল প্রতিবেদন তৈরী করে মৃতদেহ থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, ময়নাতদন্তের পর জানা যাবে হত্যা নাকি আত্মহত্যা। পরিবারের সদস্যরা অভিযোগ করে জানান, বিয়ের পর থেকে কয়েকমাস সুখে শান্তি বসবাস করে আসছিল জমিলা। বিয়ের কিছু মাস পর স্বামী বিদেশ চলে গেলে শাশুড়ী সাহেরা খাতুন ও ননদরা মিলে গৃহবধূ জমিলাকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করতো। তার ধারাবাহিকতায় ঘটনার দিন বিকেলে মারধর করে রুমের ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে হত্যা করেছে। জড়িতদের শাস্তির দাবি করেন স্বজনরা।

এদিকে স্থানীয়দের ধারণা জমিলা আক্তার আত্মহত্যা করেছে। ঘটনাটি পূঙ্খানুপুঙ্খ তদন্ত করে জড়িতদের শাস্তির দাবি জানান এলাকাবাসী। মেয়ের প্রতিবেশী সাবেক চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী বলেন, ঘটনাটি পরিকল্পিত বলে মনে হচ্ছে। যে রুমে লাশ ঝুলে ছিল,সে রুমের দরজা ভিতর থেকে বন্ধ থাকলেও উপর দিয়ে মানুষ চলাচলের ব্যবস্থা রয়েছে।

একই কথা জানালেন নিহতের ভাই মনির আহমদ। মনির আহমদ বলেন, প্রশাসনিক প্রক্রিয়া ও দাফন কাফন শেষে মামলা দায়ের করা হবে। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)গোলাম কবির জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত রিপোর্ট আসলে আসল রহস্য উন্মোচন হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর উন্নয়ন তথ্য পৌছাতে ঝিকরগাছায় গিলবার্ট নির্মল বিশ্বাসের গণসংযোগ

ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেটসহ স্বামী-স্ত্রী আটক

ঈশ্বরদী আন্তঃউপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্টিত

সুনামগঞ্জে বিএনপি’র দুই গ্রুপের চাঁদা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ১৫

দীর্ঘ মাসেও শেষ হলোনা ঈদগাঁও বাজারের ড্রেন নির্মাণ কার্যক্রম : বাড়ছে জনদুর্ভোগ

ডেঙ্গু রুগীর অপারেশন করে ডাঃ রনজিত বিশ্বাসের সারাদেশে তোলপাড়

দেবহাটায় ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ আটক ১

আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল 

আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল 

ডিমলায় বুড়ি-তিস্তা নদী খননে বাধা 

জি পি এইচ ইস্পাত কারখানায় লিফ্ট ছিড়ে দুই শ্রমিকের মৃত্যু