বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৫ জুলাই ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সীতাকুণ্ডে পৃথক ঘটনায় তিন যুবকের মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৫, ২০২৩ ৬:০২ অপরাহ্ণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি॥ চট্টগ্রাম সীতাকুণ্ডে একদিনে পৃথক ঘটনায় তিন জন ছাত্রের মৃত্যু ঘটেছে। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ প্রতিনিধি কে জানায়, বড় কুমিরাস্হ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র মোঃ আলী হাসান মারুফ (২২) পিতা- আলী আজগর গ্রাম- বামতির, থানা- বুড়িংচর, জেলা- কুমিল্লা,ও মোঃ এনায়েত উল্লাহ(২৩) পিতা- এমদাদ উল্লাহ, গ্রাম- সাদেক পুর, থানা- ভৈরব, জেলা- কিশোরগঞ্জ এই দুই বন্ধু বাশঁবাড়ীয়া সী- বীচে বেড়াতে যায় গতকাল সোমবার ২৪শে জুুুলাই সন্ধ্যায়। এসময় তারা সাগরে নেমে গোসল করতে গিয়ে সাগরের উত্তাল ঢেউয়ে তলিয়ে যায়,রাত ১২ টার দিকে তাদের কে মৃত উদ্ধার করে কোষ্টগার্ড পুলিশ।

অপরদিকে সীতাকুণ্ড সদর পৌরসভাস্হ ৬ নং ওয়ার্ডের হাসান গোমস্তা মসজিদ এলাকার মোঃ ইসমাইল সওদাগরের ছেলে সীতাকুণ্ড ডিগ্রি কলেজের ছাত্র এইচএসসি পরিক্ষার্থী মোঃ আব্দুল হাকিম ফরহাদ(২০)।

সোমবার দিনগত গভীর রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে, সে দুবছর ধরে গায়ে জ্বালাপুড়া অজ্ঞাত রোগে ভূগছিল। মৃত্যুর আগে একটি চিরকুট লেখে ফরহাদ বলেছিল, তার মৃত্যুর জন্য কেউ দায়ি নয়, তার ভাই-ভাবী তাকে খুব ভালবাসতো,তারা চিকিৎসারও অবহেলা করেনি।

এদিকে সীতাকুণ্ডে একই দিনে এই তিন যুবকের মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও সীতাকুণ্ড সদরে শোকের ছায়া নেমে আসে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে নিখোঁজের আট দিনেও সন্ধান মেলেনি শিশু আয়নী’র

বদলগাছী বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয়ে এডিসি ও ইউএনও কে অবরদ্ধ,  মাইকে বহিষ্কার ঘোষণা

ফুলপুরে রিপোটার্স ইউনিটির কমিটি পুনর্গঠন

ট্রাম্প-মোদী বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে : ভারত

যশোরে সন্ত্রাসীদের গুলিতে আহত ভাইপো রাকিব 

বিএমএসএস’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হলেন সাংবাদিক মোহাম্মদ হানিফ

ঝিকরগাছা বিএম হাইস্কুলে বন্ধের সময়ও চলেছে রমরমা কোচিং বাণিজ্য

পাঁচবিবিতে অতিরিক্ত বাস ভাড়া আদায় রোধে প্রশাসনের অভিযান

৪৬’তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ -২০২৫ উপলক্ষে সেমিনার ও প্রকল্প প্রদর্শনী

গাংনীতে লাইলীর চেয়ারের আঘাতে রক্তাক্ত জখম হলেন আকছেদ