বাংলাদেশ সকাল
বুধবার , ২৬ জুলাই ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মৎস্য সপ্তাহ উপলক্ষে গঙ্গাচড়ায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পোনামাছ অবমুক্তকরণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৬, ২০২৩ ১:০৬ পূর্বাহ্ণ

গঙ্গাচড়া রংপুর প্রতিনিধি॥ রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যে (২৪-৩০ জুলাই) ৫ দিন ব্যাপী আয়োজনের প্রথমদিন গতকাল মঙ্গলবার (২৫ জুলাই) সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসেবে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা। সভায় অতিথি হিসেবে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন। অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীপা রানী বিশ্বাস।

সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়নের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন গজঘণ্টা ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, বড়বিল ইউপি চেয়ারম্যান শহীদ চৌধুরী দীপ, সমাজসেবক আবুল হোসেন ফটিক, সফল মৎস্য চাষী আনিচুর রহমান প্রমুখ। আলোচনা শেষে সফল মৎস্য চাষী ও সমিতিকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। এ সময় মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মারুফা ইফতেখার সিদ্দিকা, শিক্ষা কর্মকর্তা নাগমা সিলভিয়া খান, ওসির প্রতিনিধি এসআই বুলবুলসহ মৎস্য চাষী, খামারী, ব্যবসায়ী, সমিতির সদস্য ও মৎস্যজীবিরা উপস্থিত ছিলেন। এছাড়া গত ২৪ জুলাই মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ে মৎস্য চাষী, খামারী, ব্যবসায়ী, সমিতির সদস্য ও মৎস্যজীবিদের নিয়ে মতবিনিময় সভা করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রংপুরের জনসভায় নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে সাম্প্রদায়িকতা ও ষড়যন্ত্রকারীদের ঠাঁই নেই : পলক

হায়দ্রাবাদের জনপ্রিয় মটকা ও মটকা মালাই চা এখন ঠাকুরগাঁওয়ে

জন প্রতিনিধি আন্তরিক হলে গ্রাম্য আদালতে অনেক সমস্যা সমাধান সম্ভব

রাণীশংকৈলে স্থানীয় সরকার দিবসে র‌্যালি ও আলোচনা সভা

ঝিনাইদহে ধানে নেক  ব্লাস্ট রোগ; দিশেহারা কৃষক, জানেনা কৃষি কর্মকর্তা

কোটচাঁদপুরে প্রয়াত চেয়ারম্যান কালু মিয়ার স্মরণে সভা

বগুড়ায় কাহালুতে ১৫০০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২

বাগমারায় সাবেক এমপি, উপজেলা চেয়ারম্যান,মেয়রসহ ২২ জনের বিরুদ্ধে মামলা

সাতক্ষীরা জেলা বিএনপির নতুন কমিটি দেওয়ায় দেবহাটায় আনন্দ মিছিল