বাংলাদেশ সকাল
রবিবার , ৩০ জুলাই ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সাতক্ষীরার দেবহাটায় বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষণের মামলায় আটক ১

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৩০, ২০২৩ ৬:৩৮ অপরাহ্ণ

আব্দুল্লাহ আল মামুন॥ সাতক্ষীরার দেবহাটায় বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষনের ঘটনায় দেবহাটা থানায় মামলা হয়েছে। মামলা দায়েরের পরপরই দেবহাটা থানার ওসি বাবুল আক্তারের নেতৃত্বে পুলিশ অভিযান পরিচালনা করে রাজিব হোসেন (৩২) নামের এক লম্পটকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত রাজিব হোসেন দেবহাটা উপজেলার পাঁচপোতা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

শনিবার (২৯ জুলাই) রাতে ভিকটিম তরুনী মেহেরপুর জেলার সদর থানার নতুন মদনাডাঙ্গা গ্রামের শের আলী মন্ডলের মেয়ে (২৪) বাদি হয়ে লম্পট রাজিবকে আসামী করে দেবহাটা থানায় একটি ধর্ষণ মামলা (নং-১৪) দায়ের করে। মামলার বিবরন সূত্রে জানা গেছে, ভিকটিমের সাথে আসামীর টিকটকের সূত্র ধরে পরিচয় হয়। পরিচয় পরবর্তী ভিকটিমকে ধৃত আসামী মেহেরপুর থেকে তার পাঁচপোতাস্থ বাড়ির পাশে একটি পরিত্যক্ত ক্লাব ঘরে নিয়ে ঘটনার রাতে বিয়ের প্রলোভনে ধর্ষন করে। পরেরদিন সকালে ভিকটিমকে সাতক্ষীরাস্থ মন্টু মিয়ার বাগানবাড়িতে নিয়ে একা রেখে চলে আসে। দীর্ঘক্ষন অপেক্ষার পরে মেয়েটি কান্নাকাটি শুরু করলে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবহাটা থানার ওসি বাবুল আক্তার বলেন, মামলার আসামী রাজিব হোসেন বিবাহিত। এছাড়া বাড়িতে তার তিনটি স্ত্রী রয়েছে। দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভনে একাধিক মেয়েকে প্রেমের জালে ফেলে তাদের সাথে শারিরীক সম্পর্ক স্থাপনসহ প্রতারণা করে আসছিলো। গত বৃহষ্পতিবার (২৭ জুলাই) দিবাগত রাতে মেহেরপুর সদরের বাসিন্দা ওই ভিকটিম তরুনীকে বিয়ের প্রলোভনে এলাকায় ডেকে স্থানীয় একটি পরিত্যক্ত ক্লাবে তাকে ধর্ষণ করে। পরবর্তীতে দেবহাটা থানায় মামলা দায়ের করলে ধর্ষক রাজিব হোসেনকে গ্রেপ্তার করে দেবহাটা থানা পুলিশ। গ্রেপ্তার পরবর্তী ধর্ষক রাজিবকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে এবং ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি বাবুল আক্তার।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রেলওয়ে জার্নালিস্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাণীনগরে আগুনে ৭ বসতবাড়ী পুড়ে ছাই, নিহত ১

বেনাপোলে বালিশের নিচ থেকে বিদেশী পিস্তল উদ্ধার

সিংড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন

আত্রাইয়ে বিএনপি’র কৃষক সমাবেশ অনুষ্ঠিত

ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীকে অপসারণ

জলঢাকায় ব্যারিষ্টার সুমন একাডেমি ও ড.জোবায়ের আলম একাডেমির মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

বাগমারায় নিঃসন্তান দম্পতির বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ 

বেনাপোলে মাদকসহ বিভিন্ন মামলার ১৪জন পলাতক আসামী গ্রেফতার

নওগাঁর আত্রাই বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি