বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১ আগস্ট ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

৭ম আন্তর্জাতিক কারাতে প্রতিযোগীতায় অবিস্মরণীয় সাফল্য চট্টগ্রামের প্রতিযোগীদের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১, ২০২৩ ১২:০৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক॥ ৭ম আন্তর্জাতিক কারাতে প্রতিযোগীতায় চট্টগ্রামের প্রতিযোগীদের অবিস্মরণীয় সাফল্য।অর্জন ২টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৭টি তাম্রপদক।গত ২৯-৩০শে জুলাই ভারতের কলকাতায় অবস্থিত দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ ইনডোর স্টেডিয়াম নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেলো ৭ম আন্তর্জাতিক কারাতে প্রতিযোগীতা ২০২৩। আয়োজনে ভারতের অন্যতম ঐতিহ্যবাহী কারাতে সংগঠন অল ইন্ডিয়া সেইশিনকাই সিতোরিও কারাতে-দো ফেডারেশন।

২দিন ব্যাপি অনুষ্ঠিত এবারের আসরে আয়োজক ভারত সহ অংশ নেয় ইরান, মালয়েশিয়া, সৌদি আরব, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভূটান। এতে বাংলাদেশ জাতীয় দলের হয়ে অংশ নেয় চট্টগ্রামের ফ্রেন্ডস ক্লাবের ৫ সদস্যের কারাতে দল। প্রতিযোগীরা হলেন অগ্নিলা বড়ুয়া, নওশীন নাওয়ার, অনিরুদ্ধ দাশ অদ্র, মোঃ আতিফুর রহমান ও রাজদ্বীপ সরকার।

এতে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করে নওশীন নাওয়ার একক কাতায় স্বর্ণ ও কুমিতেতে তাম্রপদক, রাজদ্বীপ সরকার কুমিতেতে স্বর্ণ ও একক কাতায় তাম্রপদক, অগ্নিলা বড়ুয়া একক কাতায় রৌপ্য ও কুমিতেতে তাম্রপদক, অনিরুদ্ধ দাশ অদ্র একক কাতা ও কুমিতে উভয় বিভাগে তাম্রপদক এবং মোঃ আতিফুর রহমান একক কাতা ও কুমিতে উভয় বিভাগে তাম্রপদক অর্জন করে।

এছাড়াও প্রতিযোগীতাটিতে বাংলাদেশ কারাতে ফেডারেশনের হয়ে বিচারকের দায়িত্বে ছিলেন ফ্রেন্ডস ক্লাব কারাতে একাডেমীর প্রধান প্রশিক্ষক শিহান রতন তালুকদার ও সিনিয়র প্রশিক্ষক সেন্সি তীর্থ তালুকদার।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কালকিনিতে বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

না’গঞ্জ জেলা প্রশাসকের নির্দেশে দীর্ঘ বছর পর ইসদাইর বাজার ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনের জট খুললো  

ঈশ্বরদী ষ্টেশনের ট্রেন কোচের নিচ থেকে বোমা উদ্ধার

তরুণ প্রজন্মকে নীতি-নৈতিকতা, মূল্যবোধ, দেশপ্রেমে সমৃদ্ধ ও সুশৃঙ্খল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে -না’গঞ্জ ডিসি

পার্বতীপুরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

কলকাতার এস টি এফে’র জালে ধরা পড়ছে কুখ্যাত মাদক ব্যবসায়ী

সুনামগঞ্জে সিএনজি ও মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে মামা ভাগিনা নি’হত

তৃনমূলের প্রতিষ্ঠা দিবসে মগরাহাট পশ্চিমের বিধায়কের কম্বল বিতরণ

ঝিনাইদহ জেলার ২টি উপজেলা (ঝিনাইদহ সদর ও কালিগঞ্জ) ১০ প্রার্থী আ.লীগ সমর্থিত

যশোরে ভুয়া ডিবি পুলিশ আটক