বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১ আগস্ট ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীনগরে বঙ্গবন্ধুর ম্যুরালে মুক্তিযোদ্ধা নওশের আলীর শ্রদ্ধা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১, ২০২৩ ৮:৩৫ অপরাহ্ণ

আওরঙ্গজেব হোসেন রাব্বী, স্টাফ রিপোর্টার: শোকাবহ আগস্ট মাসের প্রথম দিনে নওগাঁর রাণীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী। মঙ্গলবার সকাল ৯টার দিকে রাণীনগর উপজেলা পরিষদ চত্বরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এরপর ১৫ই আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এসময় নওশের আলী ১৫ই আগস্ট শোকাবহ মাসের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।

বীর মুক্তিযোদ্ধা নওশের আলী রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নের খাজুরিয়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এসএম রহিমুল বাশার বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম শরিফ, সাবেক সদস্য মিরাজ শেখ, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি পিন্টু হোসেন মোল্লা, সাবেক ছাত্রলীগ নেতা আল্লামা ইকবাল ইংরেজ, বতর্মান উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন মাহমুদ, শামীম রহমান ও উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক রোকুনুজ্জামান রাব্বীসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

প্রচন্ড গতিতে ধেয়ে আসছে সুপার সাইক্লোন মিগজাউম

যশোরে ডা. শামারুখ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

ঈদগাঁওতে দেশীয় তৈরী একনলা বন্দুকসহ আটক – ১

অভয়নগরে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন 

টেকনাফ পুলিশের অভিযানে এক লক্ষ দশ হাজার ইয়াবা ও টমটমসহ মাদক কারবারী আটক

রামগড়ে ৪৩ বিজিবির ২১’তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আত্রাই গুড় নদীতে অভিযানে ছয় হাজার মিটার চায়না দুয়ারী জাল জব্দ ও ভষ্মীভূত

রাণীশংকৈলে ইউপি সচিবের মাদক সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

যশোর সিটি হোটেলে ছিনতাই ঘটনায় গ্রেফতার ২

রাণীশংকৈলে জাতীয় সমবায় দিবসে সফল সমবায় সমিতির মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান