বাংলাদেশ সকাল
বুধবার , ২ আগস্ট ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নেই নিবন্ধনের কাগজ তবুও বিবাহ পড়াতেন কথিত কাজী আবু হানিফা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২, ২০২৩ ১০:৩২ অপরাহ্ণ

আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)॥কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের সরকারী নিবন্ধিত নিকাহ রেজিস্ট্রার (কাজী) লাইসেন্স ছাড়াই ভুয়া কাগজপত্র ও সীল ব্যবহার করে বাল্য বিবাহসহ অবৈধ বিবাহ রেজিষ্টারের কার্যক্রম চালাচ্ছে কথিত কাজী আবু হানিফা। তিনি পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ পাথরডুবি গ্রামের মৃত সমতুল্যার পুত্র।

আইন বিভাগ ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক অনুমোদন আছে এমন মিথ্যা প্রচার ও সরকারী লোগো ব্যবহার করে নিজের নামে তৈরী করেছে ভিজিটিং কার্ড, ব্যানার ও অফিস কক্ষ। এতে বিভ্রান্তি ও প্রতারিত হচ্ছে সাধারণ জনগণ। পাথরডুবি ইউনিয়নে নিবন্ধনকৃত কাজী থাকা সত্যেও নিজেকে নিবন্ধনকৃত কাজী দাবী করছেন তিনি।

বিষয়টি নিয়ে কথিত কাজী আবু হানিফার সাথে কথা বললে তিনি জানান, আমি কুড়িগ্রাম ডিআর অফিস কর্তৃক সহকারী হিসেবে বিয়ে পড়ানোর প্রাথমিক অনুমোদন পেয়েছি। আমার নিবন্ধনের কোনো কাগজপত্র বা অনুমোদন নেই।

পাথরডুবি ইউনিয়নের নিবন্ধিত কাজী তসলিম উদ্দিন বলেন, আমি ইউনিয়নের নিবন্ধনকৃত কাজী হওয়া সত্যেও গত কয়েক মাস থেকে কোনো প্রকার বিয়ে পড়াতে পারছি না। নিজের সম্মানহানি ঘটছে। ভুয়া কাজী আবু হানিফা বিভিন্ন ভাবে আমাকে হুমকি দিচ্ছে। এতে সাধারণ জনগণও চরমভাবে বিভ্রান্তিতে পড়েছে। আমি এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ করেছি।

উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা বলেন, আমি বিষয়টি অবগত হয়েছি এবং তদন্তের জন্য পাথরডুবি ইউ.পি চেয়ারম্যানকে দায়িত্ব দিয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

একটি দেমী তৈরী এলজি, কার্তুজ সহ যুব দলের নেতা আটক

ঈদুল আযহা উপলক্ষে ঈদগাঁওতে বিশাল পশুর হাটের প্রস্তুতি 

যুক্তরাস্ট্র আ.লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের অসাংগঠনিক ও অগঠনতান্ত্রিক কর্মকান্ডে নেতৃবৃন্দের প্রতিবাদ 

বাগমারার তাহেরপুরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত গেইটের ব্যানার ছিড়ে ফেলল দুর্বত্তরা

জয়পুরহাটে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা 

রয়্যাল আল্ট্রাসাউন্ড এন্ড হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে নিহত-৫, আহত ৩০

রাণীশংকৈলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনার উদ্বোধন

কাশিয়ানীতে বৃদ্ধ কর্তৃক শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ 

মারা গেলেন পল আলেকজান্ডার, ‘দ্য ম্যান ইন দ্য আয়রন লাং’