বাংলাদেশ সকাল
রবিবার , ২৭ নভেম্বর ২০২২ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ম্যাগনেট পিলার দিয়ে প্রতারণা, খেলনা পিস্তলসহ আটক নারী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৭, ২০২২ ৭:৫০ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার॥ কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীর কচাকাটায় মুল্যবান সীমানা ম্যাগনেট পিলারের লোভ দেখিয়ে চট্টগ্রামের এক যুবকের সঙ্গে প্রতারণার অভিযোগে বেলি বেগম (৩৫) নামের এক নারীকে আটক করেছে কচাকাটা থানা পুলিশ। ওই নারী কচাকাটার সতিপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।

রোববার (২৭ নভেম্বর) সকালে ওই নারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার (২৬ নভেম্বর) রাতে সতিপুর গ্রামে। প্রতারণার শিকার আলী আশরাফ চট্টগ্রাম জেলার মিরশরাই থানার নন্দীগ্রাম এলাকার আবুল খায়েরের ছেলে।

মামলার ও এজাহার সুত্রে জানা গেছে, নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার সতিপুর এলাকার আপেল নামের এক ব্যক্তি চট্টগ্রামে গার্মেন্টসে চাকুরীর সুবাদে ওই এলাকার আলী আশরাফের সঙ্গে পরিচয় হয়। পরে বাড়িতে এসে আপেল তার মুঠোফোনে আলী আশরাফকে জানায় তার মামির কাছে ম্যাগনেট সীমানা পিলার রয়েছে। যার মুল্য অনেক টাকা বলে লোভ দেখিয়ে তাকে কুড়িগ্রাম ডেকে নিয়ে আসে।

কালো টেপ দিয়ে মোড়ানো ভুয়া সিমেন্টের সীমানা পিলার দেখায় এবং টাকা দাবি করেন আপেল ও আপেলের পাতানো মামি বেলি বেগমসহ আরও ৩-৪ জন। টাকা দিতে না পারায় আলী আশরাফকে হত্যা করবেন বলে ভয় দেখান তারা। পরে এক পর্যায়ে ওই নারী ও তার সঙ্গিরা আলী আশরাফকে ঘরে রেখে দরজা বন্ধ করে দেন। ভুক্তভোগী আলী আশরাফ জীবন বাঁচার তাগিদে ঘরের দরজা ভেঙে দৌড়ে গিয়ে বাড়ির পাশে ধান খেতে লুকিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে আটক করলে বিস্তারিত জানায় আলী আশরাফ। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী আলী আশরাফ বলেন, ম্যাগনেট সীমানা পিলারের লোভ দেখিয়ে গতকাল শনিবার আমাকে ডেকে আনেন আপেল ও তার মামি। শনিবার রাতে আমাকে একটি বাড়িতে নিয়ে ভুয়া সীমানা পিলার দেখায় এবং টাকা দাবি করেন তারা। আমি টাকা দিতে না পারায় আমাকে নির্যাতন শুরু করে এবং হত্যার হুমকি দেয়। কোন রকমে পালিয়ে জীবন বাঁচিয়েছি। পরে থানায় এসে তাদের নামে মামলা করেছি।

কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলী আশরাফ নামের এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। প্রতারণায় ব্যবহিত সিমেন্টের তৈরি ভুয়া সীমানা পিলার, খেলনা পিস্তল ও ছুরি উদ্ধার করা হয়েছে।

প্রতারণার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে বাকিদের আটকের চেষ্টা চলছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আমতলীতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের বেসরকারি সংস্থা’র উপবৃত্তি প্রদান 

টঙ্গীতে ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাত পুরুষের খণ্ডিত মরদেহ উদ্ধার

মেহেরপুরে টেকনো ডায়াগন্সটিক সেন্টারের ভূল পরীক্ষায় বাচ্চা দুই থেকে এক

রাণীশংকৈলে জাতির পিতা বঙ্গবন্ধু’র ১০৩ তম জন্মবার্ষিকী পালন

আমিরাতে হেল্প ডেস্ক স্থাপন বাংলাদেশ কনস্যুলেট আল আভিরে

কালীগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা নিহত

সীতাকুণ্ডে জামায়াতের কর্মী ও সহযোগী সদস্য সম্মেলন 

এলজিইডি অফিসে অভিযোগের পরেও নিম্ন মানের সামগ্রী দিয়ে চলছে রাস্তার কাজ

যাত্রীদের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত রেল কর্তৃপক্ষের 

আনোয়ারায় বিধবার জমি দখল নিতে সন্ত্রাসী হামলা; মা-মেয়ে জখম