বাংলাদেশ সকাল
সোমবার , ২৮ আগস্ট ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাথরঘাটায় বিষ দিয়ে মাছ শিকারের সময় ৩ কিশোর আটক 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৮, ২০২৩ ৯:২০ অপরাহ্ণ

তাওহীদুল ইসলাম শুভ, বরগুনা পাথরঘাটা॥ বঙ্গোপসাগর সংলগ্ন হরিনঘাটা পর্যটন কেন্দ্রের মধ্যের খালে বিষ দিয়ে মাছ শিকারের সময় ৩ কিশোরকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) বিকেলে ৫ টার দিকে তাদেরকে এ জরিমানার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফল চন্দ্র গোলদার।

এর আগে বেলা ১১ টার দিকে ওই ৩ কিশোরকে আটক করেন বন বিভাগের হরিণঘাটা বন প্রহরীরা।

আটককৃতরা হলো, চরলাঠিমারা গ্রামের ফরিদ শিকদারের ছেলে মো. নয়ন (১৩), বেল্লাল হোসেনের ছেলে মো.বাইজিদ (১৩) ও শহীদ শিকদারের ছেলে মো.সাইফুল (১৪)।

বন বিভাগের বিট কর্মকর্তা আল আমিন বলেন, হরিনঘাটা বনের মধ্যে খালে মাছ শিকারের জন্য বিষ দেয়। এ সময় হাতে নাতে আটক করা হয়।

তিনি আরও জানান, এর আগেও এ বনের খালে বিষ দিয়ে মাছ মাছ শিকার করে। এ বিষে শুধু মাছ মারা যায় তা নয়, ওই খালের পানি পান করে হরিনসহ বন্যপ্রাণী মারা যায়। আটককৃতরা অপ্রাপ্ত বয়স্ক হওয়াতে তাদের শিশু আইনের আওতায় আনা হয়েছে।

সুফল চন্দ্র গোলদার বলেন, ওই ৩ কিশোরের প্রত্যেকে বন্য প্রানী সংরক্ষন আইনে দুই হাজার টাকা করে তিনজনকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে পরিবেশকর্মী শফিকুল ইসলাম খোকন বলেন, প্রায়ই বিষ দিয়ে মাছ শিকার করা হচ্ছে। খালে বিষ দিয়ে শুধু মাছ শিকারই করছে না, এ পানি পান করার সময় হরিণসহ বন্যপ্রাণী নিধন হচ্ছে। এরকম চলতে থাকলে একটা সময় শুধু বন্য প্রাণী বিলুপ্ত হবে না, বন ও পরিবেশ ধংস হয়ে যাবে।

তিনি আরও বলেন, বন, বন্য প্রাণী সহ পরিবেশ সুরক্ষায় বন বিভাগের লোকবল বৃদ্ধি করার দাবি জানান তিনি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কাশিয়ানিতে ১৪ বছরের কিশোরের গলায় দড়ি দিয়ে আত্নহত্যা

‘সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলনে’র উপদেষ্টা মণ্ডলীর সদস্য হলেন প্রফেসর আব্দুল মান্নান

রামগড়ে ৪৩ বিজিবির ২১’তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

যশোরে যৌথবাহিনীর অভিযানে গাঁজাসহ আটক ৪ 

জাতিসংঘে সর্বসম্মতিক্রমে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুল্যুশন গৃহীত

চিলাহাটির কারেঙ্গাতলীতে ঋণের চাপে গলায় দড়ি দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত

ময়মনসিংহে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

রাণীশংকৈলে’র খবর অনলাইন পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন

দেবহাটায় গাছে গাছে শোভা পাচ্ছে সোনালী রঙের আমের মুকুল