বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৩১ আগস্ট ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীনগরে ভ্রাম্যমান আদালতে নারী-পুরুষের কারাদন্ড

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৩১, ২০২৩ ১:১৩ পূর্বাহ্ণ

আওরঙ্গজেব হোসেন রাব্বী, স্টাফ রিপোর্টার: নওগাঁর রাণীনগরে আঞ্জুয়ারা বিবি (৪১) এবং রবিউল ইসলাম (২১) নামে মাদক কারবারী ও মাদক সেবিকে ৬মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বুধবার দুপুরে নওগাঁ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা যৌথ অভিযান চালিয়ে এই দন্ড প্রদান করেন। দন্ডিতরা হলেন- উপজেলার চককুতুব গ্রামের সোরার্দীর মেয়ে আঞ্জুয়ারা বিবি এবং খট্রেশ্বর পশ্চিমপাড়া গ্রামের হাফিজুর প্রামানিকের ছেলে রবিউল ইসলাম।

আদালত সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের প্রসিকিউটর খলিলুর রহমান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন যৌথভাবে উপজেলার চক কুতুব গ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক কারবারী আঞ্জুয়ারার নিকট থেকে ৭০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড এবং একই সাথে দুই হাজার টাকা অর্থ দন্ড, অনাদায়ে আরো তিন দিনের কারাদন্ডে দন্ডিত করা হয়। এর পর একই এলাকার খট্রেশ্বর পশ্চিম পাড়া গ্রামে অভিযান চালিয়ে মাদক সেবি রবিউল ইসলামের নিকট থেকে সামান্য পরিমান গাঁজা, গাঁজা সেবনের সরংঞ্জমাদি উদ্ধার পূর্বক তাকেও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৬মাসের কারাদন্ড এবং একই সাথে তিন হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরো ৫দিনের কারাদন্ডে দন্ডিত করা হয়।

অভিযানে নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এবং উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ঠ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাদক নিয়ন্ত্রনে এঅভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ফেব্রুয়ারীতে ৫০৭ টি দুর্ঘটনায় নিহত ৫২২, আহত ৭৯৫ 

ঘুর্ণিঝড় হামুনের প্রভাবে উপকুলীর অঞ্চলে রাতভর গুড়ি গুড়ি বৃষ্টি

দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পরিষদের স্হায়ী কমিটি গঠন, উপস্তিত ছিলেন জেলার সব বিধায়ক

যশোরে আমির হামজার মাহফিলে লক্ষ লক্ষ জনতার ঢল

ঝিনাইদহে ট্রাক চাপায় শিশু সন্তান সহ মা-বাবা নিহত

কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল মার্কার পক্ষে গনমিছিল

রাণীশংকৈলে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

খাগড়াছড়িতে ছাত্রদলের সদস্য সংগ্রহ ফর্ম ও ৩১ দফা লিফলেট বিতরণ কার্যক্রম

কালীগঞ্জে টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড শতাধিক ঘরবাড়ি

ঈদগাঁওতে রোগাক্রান্ত মিজানের পরিবারের পাশে দাঁড়ানোর আহবান