বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৯ নভেম্বর ২০২২ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ধামইরহাটে ৩ কোটি টাকা মুল্যের মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৯, ২০২২ ৬:২৩ অপরাহ্ণ

 

আকাশ আহমেদ, নওগাঁ॥ নওগাঁর ধামইরহাটে মাদকদ্রব্য ধ্বংসকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর বেলা ১১ টায় ১৪ বিজিবির পত্নীতলা ব্যাটালিয়ন সদরে পত্নীতলার ১৪ ও নওগাঁ সদরের ১৬ বিজিবির যৌথ উদ্যোগে ২০১৯ সালের ১ অক্টোবর হতে চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত ৬ হাজার ৫০১ বোতল মদ, ২৪ হাজার ২০৫ বোতল ফেন্সিডিল, ১৭৮ কেজি গাঁজা, ইয়াবা ৯০৯ পিস, নিষিদ্ধ ট্যাবলেট ৫ হাজার ৫৪৬ পিস, নেশাজাতীয় সিরাপ ১০ হাজার ৮০৬ বোতল, নেশাজাতীয় ইনজেকশন ১১ হাজার ৮৪৮ পিসসহ হেরোইন, গুড়া তামাক পাতার বিড়ি ও টেন্ডু বিড়ির পাতা সহ মোট ২ কোটি ৯০ লাখ ৮ হাজার টাকা মুল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ও রংপুর বিজিবির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান বিএসপি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিজিবির সেক্টর কমান্ডার ও উপ মহাপরিচালক কর্নেল মোঃ আনোয়ার লতিফ খান বিপিএম(বার) পিএসসি, নওগাঁ জেলা প্রশাসক মোঃ খালিদ মেহেদী হাসান পিএএ, পুলিশ সুপার রাশেদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দিন,নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক লোকমান হোসেন, ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হামিদ উদ্দিন পিএসসি, ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান, পিএসসি, জি, জেলা সিভিল সার্জন ডাঃ আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার, জেলা প্রেস ক্লাব সভাপতি কায়েস উদ্দিনসহ প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকা-ছাত্র-ছাত্রী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

পরে ১৪ বিজিবি কর্তৃক গত ০৫ মার্চ ২০১৪ হতে ৩১ অক্টোবর ২০২২ পর্যন্ত নওগাঁ জেলার বিভিন্ন স্থান হতে উদ্ধারকৃত কষ্টি পাথরের ০৫টি মূর্তি এবং নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক নওগাঁ জেলার বিভিন্ন স্থান হতে উদ্ধারকৃত ০৬টি কষ্টি পাথরের এবং ০৩ টি সিমেন্টের মূর্তি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর প্রতাত্ত্বিক জাদুঘরে সংরক্ষণের নিমিত্তে কাস্টোডিয়ান, পাহাড়পুর জাদুঘর, নওগাঁ এর নিকট হস্তান্তর করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নাটোরে শেখ হাসিনাসহ ৪৭ জনের নামে হত্যা মামলা 

ফোন নম্বর ছাড়াই ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ

বিজয় দিবস আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন 

ডাসারে সাবেক সাংসদ ও কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষের মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত 

বিদায়ী নভেম্বরে সড়ক,রেল ও নৌপথ দূর্ঘটনায় ৫০৩ জন নিহত, আহত ৬৩০ : যাত্রী কল্যাণ সমিতি

পাইকগাছার দেলুটিতে রোপা আমন মৌসুমে ব্রিধান – ৮৭ এর নমুনা শস্যকর্তন অনুষ্ঠান

কক্সবাজারের নতুন উপজেলা ঈদগাঁও যুবলীগের আহবায়ক কে হচ্ছেন ?

এবার ইডি হানা দিল সাগরদীঘির বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়ি এবং অফিসে

মৎস্য সপ্তাহ উপলক্ষে গঙ্গাচড়ায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পোনামাছ অবমুক্তকরণ

নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতাকে হাত-পায়ের রগ কেটে হত্যা