বাংলাদেশ সকাল
সোমবার , ১১ সেপ্টেম্বর ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রামগড়ে যৌথ অভিযানে চব্বিশ ঘন্টার মধ্যেই ৪ অপহরণকারী মুক্ত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১১, ২০২৩ ১০:০০ অপরাহ্ণ

মো: শাহাদাত হোসেন রামগড় (খাগড়াছড়ি): খাগড়াছড়ির রামগড়ে কাভার্ড ভ্যান ও পিকআপ গাড়ীর ২ চালক ও ২ হেলপারকে অপহরন করেছে সশস্ত্র উগ্র উপজাতি অস্ত্রধারীরা।

রবিবার রাত ৯টার দিকে খাগড়াছড়ি জেলার রামগড়-জালিয়াপাড়া সড়কের বনবীথি এলাকায় ঘটনাটি ঘটে। জানা যায়, মোটরসাইকেলে করে আসা ৮ থেকে ১০ জন সশস্ত্র উপজাতি অস্ত্রধারী ১টি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ন-১৮-২৬৪১) এবং ১টি মিনি ট্রাক (চট্টমেট্রো ন-১১-৯১৪৬) গতিরোধ করে থামিয়ে কাভার্ড ভ্যান চালক মো. জায়েদ হোসেন (৩০), হেলপার মো. হান্নান (২৫) এবং মিনি ট্রাক চালক মো. আনোয়ার (৪০) ও হেলপার মো. মনির (২৮) কে অপহরণ করে জঙ্গলের দিকে নিয়ে যায়।

অপহরণকারীরা আঞ্চলিক সশস্ত্র উগ্র উপজাতি সংগঠন ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের সদস্য বলে জানা গেছে।

অপহরণের বিষয়টি প্রশাসনের নজরে আসলে অপহৃতদের উদ্ধারে তাৎক্ষণিকভাবে রামগড় ৪৩ বিজিবি ও রামগড় থানা পুলিশের সমন্বয়ে যৌথদল অভিযান পরিচালনা করেন। প্রশাসনের অভিযানে এক পর্যায়ে সোমবার ভোরে অপহৃতকারীদের ছেড়ে দেয় সন্ত্রাসীরা। বিষয়টি নিশ্চিত করেন রামগড় থানা পুলিশ।

উল্লেখ্য, এর আগেও একই স্থান থেকে প্লাস্টিকের সামগ্রী ব্যবসার সাথে জড়িত দুইজন ব্যবসায়ীকে টাকার জন্য অপহরন করে উপজাতি সন্ত্রাসীরা। পরে মুক্তিপণ দিয়ে ছাড়া পায় ফেনী থেকে আগত ব্যবসায়ীরা। সর্বশেষ গতবছরের ১১ এপ্রিল একই এলাকা থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানের চালক ও রানারকে অপহরন করেছে সশস্ত্র উগ্র উপজাতি অস্ত্রধারীরা। পরে তারা মুক্তিপণের বিনিময়ে ছাড়া পায়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সিংড়ায় বয়সন্ধিকালীন স্বাস্থ্য সুরক্ষায় কিশোরী সমাবেশ

বেকার ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে কাজ করছে গণঅধিকার পার্টি: চেয়ারম্যান আব্দুস সাত্তার

ক্যান্সার আক্রান্ত দীপ্ত সরকার বাঁচতে চায়,অর্থ সহায়তার জন্য মানবিক আবেদন

যশোরে জামায়াত নেতা হত্যায় জড়িত পাঁচ কিশোর গ্যাং গ্রেফতার 

জুলাই বিপ্লবে শহীদ পরিবারের জন্য আমার দরজা সব সময় খোলা ছিলো, আছে এবং থাকবে  -ডিসি না’গঞ্জ 

আমতলী পৌর নির্বাচন ঘিরে চলছে অভিযোগ পাল্টা অভিযোগ, সংঘর্ষের আশংকায় পৌরবাসী

অসমাপ্ত কাজ ও পরিকল্পনাগুলো বাস্তবায়নের মাধ্যমে ময়মনসিংহকে একটি সমৃদ্ধ নগরী গড়তে চাই – মেয়র প্রার্থী টিটু  

খেটে খাওয়া নারী শ্রমিক সাহারবানুর মাথা গোঁজার ঠাঁই আগুনে পুড়লো

মাদারীপুরে বিএনপির ১০ দফা দাবিতে পদযাত্রা ও লিফলেট বিতরণ 

জগন্নাথপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গাঁজা সহ আটক ৩