বাংলাদেশ সকাল
শনিবার , ২৯ মার্চ ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জুলাই বিপ্লবে শহীদ পরিবারের জন্য আমার দরজা সব সময় খোলা ছিলো, আছে এবং থাকবে  -ডিসি না’গঞ্জ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৯, ২০২৫ ১১:২৮ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, জুলাই বিপ্লবে শহীদ পরিবারের জন্য আমার দরজা সব সময় খোলা ছিল, আছে এবং থাকবে। জুলাই বিপ্লবে শহীদদের জাতি হাজার হাজার বছর গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

শনিবার (২৯ মার্চ) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জ জেলার শহীদদের পরিবারে ঈদ সামগ্রী প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ২৫ জন শহীদের পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, আমাদের বীর সন্তানরা ১৯৫২ সালে ও ১৯৭১ সালে যেভাবে সাহসের সাথে লড়াই করেছিলেন, তারা একইভাবে ২০২৪ সালে জুলাই বিপ্লবে বৈষম্যহীন একটা নতুন বাংলাদেশের জন্য নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন। শহীদ আবু সাঈদ ও শহীদ মুগ্ধদের মতো আপনাদের যে বীর সন্তানরা শহীদ হয়েছেন, তাদের জাতি হাজার হাজার বছর ধরে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আপনাদের বীর সন্তানদের জন্য আপনারাও সারাজীবন গর্ব করতে পারবেন।

শহীদদের সীমাহীন ত্যাগের তুলনায় আজকের এই আয়োজন খুবই সামান্য উল্লেখ করে তিনি বলেন, এই আয়োজনের মাধ্যমে আমরা এই কথা বুঝাতে চাই, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন যে কোনো সমস্যায় আপনাদের পাশে থাকবে। আমি নিশ্চয়তা দিচ্ছি আমাদের দরজা আপনাদের জন্য সব সময় খোলা থাকবে।

নারায়ণগঞ্জ জেলার প্রথম শহীদ কিশোর আদিলের মা আয়েশা আক্তার বলেন, আগেও ডিসি স্যারের সাথে আমার কথা হয়েছে। উনি খুবই ভালো মানুষ। আমাদের পক্ষে কথা বলছেন। আমাদের শহীদ পরিবারদের কল্যাণে কাজ করছেন। উনি আগামীতেও আমাদের পাশে থাকবেন বলে জানিয়েছেন। আমরা খুবই খুশি। আমাদের যে কষ্টটা, সেটা উনি ভাগ করে নিয়েছেন। আমাদের সাথে কথা বলেছেন, মতবিনিময় করেছেন। আমরা উনার ব্যবহারে খুবই খুশি।

শহীদ কিশোর আদিলের বাবা মো. আবুল কালাম বলেন, আমি আমার আদরের ছেলেকে তো ফিরে পাব না। কিন্তু জেলা প্রশাসক আমাদেরকে ঈদের আগে যেভাবে ডেকে নিয়ে আমাদের সাথে বসে ইফতার করলেন, তাতে কিছুটা হলেও আমাদের কষ্ট দূর হবে। জেলা প্রশাসকে কথা বার্তা শুনে মনে হলো উনি অনেক ভালো মানুষ এবং শহীদ পরিবারের প্রতি খুবই আন্তরিক।

শহীদ পরিবারের জন্য প্রতিটি উপহার সামগ্রীর প্যাকেটে চাল, লাচ্ছা সেমাই, সয়াবিন তেল, ডাল, লবন, নুডলস, গুড়া দুধের প্যাকেটসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিস দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অসচ্ছল নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ 

মাদকসহ মহিলা লীগ নেত্রী ও সহযোগী গ্রেপ্তার, পালিয়েছেন স্বামী

ইসরায়েলের দখলদারিত্ব বন্ধে বাংলাদেশের ভোট

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের নেতার মৃত্যু 

চট্টগ্রামে নির্মাণাধীন ভবনে শ্রমিকের মৃত্যু !

রাণীশংকৈলে প্রাইভেট কার উল্টে নিহত- ১, আহত ৬ 

নড়াইলে পুকুরে গোসল করতে নেমে প্রান গেলো নানী ও নাতির

জগন্নাথপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে মাটি ভরাট কাজের অনিয়মের অভিযোগ 

সংখ্যালঘু, সংখ্যাগুরু বলতে আমাদের দেশে কিছু নেই : লায়ন আসলাম চৌধুরী

মিঠাপুকুরে সাজানো মামলায় দুই শ্রমিক কারাগারে, সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগীদের!