বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১২ সেপ্টেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

খাগড়াছড়িতে চোলাই মদসহ আটক-৩

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১২, ২০২৩ ৬:৩৩ অপরাহ্ণ

মো.আকতার হোসেন,খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১১ সেপ্টেম্বর) রাত ৯.৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি জেলা সদরের পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ চেঙ্গীস্কোয়ার মোড় সংলগ্ন লারমা স্কয়ারের সম্মুখে এ দেশীয় তৈরি চোলাইমদসহ ৩ জনকে আটক করেন। এ অভিযানে খাগড়াছড়ি সদর থানার এসআই (নিরস্ত্র) সুজন কুমার চক্রবর্তী নেতৃত্বে একটি সঙ্গীয় টিম।

পুলিশের সূত্রে জানা যায়, সদর থানা এলাকায় রাত্রিকালীন মোবাইল-১১ ডিউটি করাকালে গোপণ সূত্রে জানতে পারেন যে, খাগড়াছড়ি থানাধীন ৪নং পৌর ওয়ার্ডস্থ চেঙ্গী স্কোয়ার মোড় সংলগ্ন লারমা স্কয়ারের সম্মুখে পাকা রাস্তার উপর পার্কিং করা হানিফ পরিবহনের ১টি গাড়িতে করে কতিপয় মাদক ব্যবসায়ীরা পরস্পরের যোগসাজশে দেশীয় তৈরি ৪০ (চল্লিশ লিটার) চোলাইমদ ঢাকা নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। এমন সংবাদ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করণে অফিসার ইনচার্জ মহোদয়ের নিদের্শে এসআই (নিরস্ত্র) সুজন কুমার চক্রবর্তী সঙ্গীয় ফোর্সসহ বর্ণিত স্থানে গিয়ে এ মামলার ঘটনার সাথে জড়িত ৩ আসামিকে আটক করেন। পরে জিজ্ঞাসাবাদে তাদের তথ্যমতে এবং উপস্থিত লোকজনের সামনে নিম্নে বর্ণিত আলামতসমূহ জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- খাগড়াছড়ির গুইমারা ইউনিয়নে রবীন্দ্র কার্বারি পাড়ার হিরণ ত্রিপুরার ছেলে নিমন্ত ত্রিপুরা অয়ন (২১), ভোলা জেলার চরফ্যাশন ইউনিয়নের শিবা (আমিনাবাদ) এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে মো. বনি ইয়ামিন (২০) ও কুমিল্লা জেলার দেবীদ্বার থানার মৃত আবদুল মালেকের ছেলে জহিরুল ইসলাম (৪৫) বর্তমান ঠিকানা শান্তিনগর। রিয়ান চাকমা (২৫) নামে একজন পলাতক পলাতক।

এ ঘটনায়, ৪টি কাগজের কার্টুনের ভিতর প্রতিটি কার্টুনে ২টি করে সর্বমোট ৮ বোতল দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়। প্রতিটি বোতলে ৫ লিটার করিয়া সর্বমোট ৪০ (চল্লিশ) লিটার দেশীয় তৈরি চোলাই মদ, যার আনুমানিক বাজার মূল্য ১২ হাজার টাকা।

এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানার এসআই মিনহাজুল আবেদীন জানান, পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহে অ্যাথলেটিকস প্রতিযোগিতা ও প্রশিক্ষণ উদ্বোধন 

যুবদল নেতা ‘মাসুদ’ আতংকে দিশেহারা পাবনার কাশিনাথপুর’র গোপালপুরবাসী

যশোর জেনারেল হাসপাতালে মাদকাসক্ত নির্ণয়ের জন্য চালু হলো ডোপ টেস্ট

ইমামের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

পদ্মা সেতু হয়ে  ঢাকা-খুলনা রুটে ট্রেন চলাচল শুরু

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের স্থান পরিবর্তন

আলহাজ্ব আহমেদুর রহমান এর ১৮ তম মৃত্যু বার্ষিকী পালিত 

বরগুনায় হত্যার শিকার মন্টু দাসের বাড়িতে বিএনপি’র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম মনি

নাটোরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ

ঈদগাঁও উপজেলা আ.লীগের সম্মেলনে তালেব সভাপতি ও রাশেদ সম্পাদক নিবার্চিত