বাংলাদেশ সকাল
বুধবার , ৩০ নভেম্বর ২০২২ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গৌরীপুর থানার নতুন অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৩০, ২০২২ ১১:১৮ অপরাহ্ণ

 

এনামুল হক ছোটন॥ ময়মনসিংহ জেলার গৌরীপুর থানায় গত ৩০ নভেম্বর (বুধবার) অফিসার ইনচার্জ ( ওসি) হিসেবে যোগদান করেন চৌকস পুলিশ অফিসার মাহমুদুল হাসান। এর আগে তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানায় ও সীমান্তবর্তী হালুয়াঘাট থানায় অফিসার ইনচার্জ (ওসি) ও ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ২নং ফাঁড়ির ইনচার্জ হিসেবে সতাতার সাথে দায়িত্ব পালন করেছেন।

জানা যায়, মানবিক ও বিনয়ী এবং দায়িত্বশীল চৌকস পুলিশ অফিসার মাহমুদুল হাসান তিতুমীর কলেজ থেকে শিক্ষা জীবন শেষ করে বাংলাদেশ পুলিশ বাহিনীতে ২০০৫ সালে যোগদান করেন। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে কর্মদক্ষতায় তিনি ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ২ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। সঠিকভাবে দায়িত্ব পালন করায় নিজ কর্মদক্ষতাগুণে পদন্নোতি পেয়ে ২৬/০৬/২০২০ইং সীমান্তবর্তী হালুয়াঘাট থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পান। সীমান্তবর্তী হালুয়াঘাট থানায় দায়িত্ব পালনকালে মাদক, অস্ত্র, চোরাচালান সহ আইনশৃংখলা রক্ষায় চৌকস অফিসার ইনচার্জ হিসেবে ভূমিকা রাখায় জানুয়ারি’ ২০২১ এর ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে জেলা পুলিশ সুপার মোহাঃ আহম্মার উজ্জামান এর নিকট হইতে পুরস্কার ও সনদ গ্রহণ করেছিলেন। পরে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছেন।

গৌরীপুর থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, অফিসার ইনচার্জ গৌরীপুর থানায় ময়মনসিংহ হিসাবে আমাকে বদলি করায় ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা প্রতি কৃতজ্ঞ। তিনি আরও বলেন, ময়মনসিংহের পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা অনুযায়ী, থানার কর্মরত সকল সহকর্মীদের নিয়ে গৌরীপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির ভারসাম্য বজায় রাখতে এবং যে কোন অপরাধ দমন করতে আমরা বদ্ধপরিকর পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করছি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পুলিশের উপস্থিতিতে মামলার বাদীর বসতঘরে আসামীদের সন্ত্রাসী হামলা

ভারতীয় মিডিয়ার দ্বায়িত্বজ্ঞানহীন সংবাদ প্রচার ; উদ্ধার হয়নি এমভি আব্দুল্লাহ

নোয়াখালীতে চারটি পলিথিন কারখানায় জরিমানা, জব্দ ৪ হাজার ৬৩৭ কেজি পলিথিন

জামায়াতের শেরপুরে পৌরসভা ও ১৪ ইউনিয়নে প্রার্থী ঘোষনা

মহানগরীর গাছায় বিএনপির অফিস উদ্বোধন ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা

যথাযথ মর্যাদায় ঝিকরগাছায় ২৬শে মার্চ পালিত 

গুরুত্বপূর্ণ প্রকল্প এবং সংস্কারে মার্কিন অব্যাহত সহায়তা কামনা প্রধান উপদেষ্টার

গদখালীতে ফুল কিনতে যাওয়া তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই ছাত্রদল নেতাসহ আটক ৪

ইসরাইল ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ

পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে অর্জিত অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলেন বাংলাদেশ প্রতিনিধিদল