বাংলাদেশ সকাল
শুক্রবার , ২২ সেপ্টেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বাঁশ চালান দিয়ে কিশোরকে চোর সাব্যস্ত! ভিডিও ছড়িয়ে দেওয়ায় যুবকের আত্যাহত্যার চেষ্টা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২২, ২০২৩ ৯:০৯ অপরাহ্ণ

আমতলী বরগুনা সংবাদদাতা: বরগুনার তালতলীতে সৌর বিদ্যুৎ এর ব্যাটারি চুরির ঘটনায় কবিরাজ(ফকির) থেকে বাঁশ পড়া আনা হয়। পরে এলাকাবাসীর সামনে দেওয়া হয় বাঁশ চালান দেওয়া হয়। এই বাশঁ চালানের ভিডিও করে ফেজবুকে ছাড়ের হাফিজুর নামের এক যুবক। এতে চুরির অপবাদ নিয়ে ঘৃনায় চোর সাব্যস্ত হওয়া রবিউল আত্যাহত্যার চেষ্টা করেন।

শুক্রবার(২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ছোটবগী এলাকার চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার চরপাড়া এলাকার কামাল তালুকদারের নিজ ঘর থেকে সৌর বিদ্যুৎতের ব্যাটারি চুরি হয় গত তিন দিন আগে। এ জন্য থানায় কোনো অভিযোগ না দিয়ে আদিম এই কুসংস্কারের সহায়তায় চোর শনাক্ত করার জন্য আমতলী উপজেলার কবিরাজ হোসনেয়ারা বেগমের থেকে বাঁশ পড়া আনেন কামাল তালুকদার। এই বাঁশ পড়া দেওয়ার জন্য একজন তুলা রাশির লোক আনা হয়। পরে এলাকার প্রায় ৫ শতাধিক লোকের সামনে বাঁশ চালান দেওয়া হয়। এতে বিরোধ থাকা জালাল ফরাজীর ছেলে রবিউলকে টার্গেট করে চোর শনাক্ত করা হয়। এই ঘটনাটি সম্পূর্ণটি ভিডিও করে সামাজিক যোগাযোগ ফেজবুকে ছাড়েন ঐ এলাকার হাফিজুর নামের এক ব্যক্তি। বিষয়টি ভাইরাল হলে রবিউল চুরির অপবাদ নিয়ে ঘৃণায় ঘরে থাকা বিষ খেয়ে আত্যাহত্যা করার চেষ্টা চালায়। পরে পরিবারের সহযোগিতায় বেঁচে যায় রবিউল।

রবিউল বলেন, আমি জেলে নদীতে মানুষের সাথে কাজ করি। বাঁশ চালান দেখতে যাই আমি। তবে আমাকেই চোর বানানো হয়েছে। কামাল তালুকদারের সাথে আমার একটু ঝামেলা আছে। আমি এ অপবাদ নিয়ে কি ভাবে বেঁচে থাকবো তাই আত্যাহত্যা করতে চেয়েছি।

রবিউলের বোন বলেন, আমার ভাই ঘরে এসে বিষ খাওয়ার খায়। তবে আমি দেখে ফেলায় সম্পূর্ণ খেতে পারেনি। পরে আমার ভাই বলেন, বাঁশ চালান দিয়ে অহেতুক চোর সন্দেহ করেছেন। সেই ভিডিও আবার ফেসবুকে ছেড়েছে। সবাই আমাকে চোর জেনে গেছে। এজন্য আমি আত্যাহত্যা করবো। পরে আমরা হাফিজুরকে থানায় নিয়ে আসছি। আমরা এই ঘটনার বিচার চাই।

এ বিষয় কামাল তালুকদার বলেন, আমার ব্যাটারি চুরি হয়েছে এ জন্য আমি বাঁশ পড়া এনে তা চালান দেই। তাতে রবিউল চোর শনাক্ত হয়। চুরির বিষয়ে থানায় কোনো অভিযোগ দিয়েছিলেন কিনা জানতে চাইলে তিনি বলেন, থানায় কোনো অভিযোগ করিনি।

এ বিষয়ে ফেজবুকে ভিডিও ছাড়ার বিষয়ে হাফিজুরের কাছে জানতে চাইলে তিনি বলেন, সবাই বাঁশ চালানের ভিডিও ছেড়েছে তাই আমিও ছেড়েছি।

কবিরাজ(ফকির) হোসনেয়ারা বেগম বলেন, আমি বাঁশপড়া দিতে চাইনি। তারা জোড় করে নিছে। আমি জীবনেও বাঁশ পড়া দিবো না বলে ফোন কেটে দেয়।

তালতলী থানার ওসি তদন্ত রনজিৎ কুমার সরকার বলেন,চুরির কোনো বিষয়ে অভিযোগ কেউ করেনি। তাছাড়া বাঁশ চালান দেওয়ার আইনগত কোনো ভিক্তি নেই। তিনি আরও বলেন, রবিউলের পরিবার থেকে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

তালতলীতে ডিবির অভিযানে অবৈধ কেমিক্যাল ব্যবসায়ী আটক

টিভি দর্শকের প্রশ্নের জবাব না দিয়ে ‘ভালো মানের গাঁজা সরবরাহ’ করতে চাইলেন প্রেস সচিব শফিকুল

সীতাকুন্ড বিএনপির ফরম বিক্রি বাণিজ্য

শামসুর রহমান ফাউন্ডেশনের পক্ষ হতে বন্যা কবলিত মানুষের মাঝে তাবু ও খাদ্য সামগ্রী বিতরণ

ঝিনাইদহে হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদন্ড 

বাংলাদেশ আনসার ও ভিডিপি’র ময়মনসিংহ জেলা সমাবেশ-২০২৩ অনুষ্ঠিত 

বাগমারায় খাদ্য কর্মকর্তার উপর হামলা ও সাংবাদিকের ফোন কেড়ে নেয়া চেয়ারম্যান শাফি বিএনপি থেকে বহিষ্কার

ঝিনাইদহে গ্রামবাংলার ঐতিহ্যবাহি লাঠি খেলা অনুষ্ঠিত

রাণীশংকৈলে আগামী ১৭, ২৫, ও ২৬ মার্চ পালন উপলক্ষে প্রস্তুতিসভা

লাইফ ভেরিফিকেশন উদ্বোধন হল ধামইরহাটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতাভোগীদের