বাংলাদেশ সকাল
শনিবার , ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বেকার যুব ও নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এশিয়ান কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্বোধন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৩, ২০২৩ ১:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বেকার যুব ও নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত এশিয়ান কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হয়।

২২ সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় বন্দরনগরীর ৩৮ নং ওয়ার্ড কলসি দিঘীর পাড়, স্বাধীন বাংলা মডেল স্কুলে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলী।

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাশ এর সঞ্চালনায় ও সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান রোটারিয়ান এস এম আজিজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান লায়ন এম জাফর উল্লাহ। প্রধান আলোচক ছিলেন ৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মোঃ আবু নাছের।

উক্ত অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে মুহাম্মদ আলী বলেন, আগামী বিশ্ব হবে প্রতিযোগিতা ও অভিজ্ঞতা সম্পন্ন বিশ্ব, যে জাতি যত কাজে অভিজ্ঞতা অর্জন করতে পারবে সে জাতি ততই উন্নতি লাভ করবে। আর তাই দেশের বেকার যুব ও নারীদের আত্মনির্ভশীল হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। এই কার্যক্রম কে আরও বেগবান করতে সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।

এই সময় প্রধান অতিথি বলেন, এই উদ্যোগ টি বর্তমান সময়ে বেশ উপযোগী ও বাস্তবসম্পন্ন। তাই এই কাজের সাথে সম্পৃক্ত থাকার জন্য দেশের সকল বিত্তশালীদের প্রতি উদাত্ব আহবান জানান তিনি।

এই সময় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্বাধীন বাংলা মডেল স্কুল এর প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, ওমর শাহা পাড়া মডেল স্কুল এর প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক মোঃ আবুল হাশেম, শামসুন নাহার সামু, মোঃ ফরিদ গাজী,মোঃ মোকছেদুল হক, আফরোজা খানম, ফয়সাল মুন প্রমুখ। পরিশেষে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওতে ভ্রাম্যমান আদালতের অভিযান; লক্ষাধিক টাকা জরিমানা

সীতাকুণ্ডের হাম্মাদিয়া কবরস্থানে গাছে ফাঁস লাগানো যুবকের লাশ উদ্ধার

রামগড়ে পুলিশের হাতে গ্রেফতার ঘাতক শালা ও তার সহযোগী

সাতক্ষীরার দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে ৭ আসামী গ্রেফতার

পাইকগাছায় পালাতে গিয়ে আ. লীগ নেতা ও পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারন সম্পাদকের মৃত্যু 

৩০শে সেপ্টেম্বর থেকে ভারতের বায়ুসেনার দায়িত্ব পালন করবেন এয়ার মার্শাল শ্রী অমরপ্রীদ সিং 

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমনে ঈশ্বরদী আ’লীগের সভা 

রাণীনগরে ট্যাব ও চিকিৎসা সহায়তা প্রদান

বদলগাছীতে খামালের রড ধসে পড়ে নিহত এক

বাগমারায় আচরণবিধি ভঙ্গের অভিযোগে নৌকার প্রার্থী কালাম এবং চেয়ারম্যান আলমগীরকে শোকজ নোটিশ