রবিউল হক বাবু : ‘শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা’ স্লোগানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ময়মনসিংহ জেলা সমাবেশ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২ অক্টোবর ২০২৩ খ্রি. রোজ সোমবার সকাল ১১ ঘটিকায় তারেক স্মৃতি অডিটোরিয়াম, টাউন হল, ময়মনসিংহে এ জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ময়মনসিংহ, জেলা সমাবেশে আজকের প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জনাব উম্মে সালমা তানজিয়া বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ বিভাগ ।
সভাপতিত্ব করেন জনাব মোঃ মোস্তাফিজার রহমান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ ।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন :-জনাব দেবদাস ভট্টাচার্য্য, ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত), বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জ। ড. মোঃ সাইফুর রহমান এন রেঞ্জ কমান্ডার, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ময়মনসিংহ রেঞ্জ । জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম, অতিরিক্ত ডিআইজি, অধিনায়ক, র্যাব-১৪, ময়মনসিংহ । জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পুলিশ সুপার, ময়মনসিংহ। জনব মোহাম্মদ আছলাম সিকদার পরিচালক, ৬ আনসার ব্যাটালিয়ন, জারিয়া, পূর্বধলা, নেত্রকোণা প্রমুখ।
আনসার ও ভিডিপির সদস্য সদস্যাদের মধ্যে ৩১ টি সাইকেল সহ মোট ৬৭ টি পুরস্কার বিতরণী করা হয়েছে
সার্বিক ব্যবস্থাপনায়: পরিচালনা করেন -ড. মোস্তারী জাহান ফেরদৌস জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ময়মনসিংহ । এছাড়াও আমন্ত্রিত বিভিন্ন উপজেলা থানা কমান্ডার এবং ইউনিয়ন দলনেতা ও দলনেত্রীবৃন্দ।




















