বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৬ ডিসেম্বর ২০২২ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গুরুদাসপুরে মহান বিজয় দিবস উদযাপিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৬, ২০২২ ৯:৩০ অপরাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু নাটোর॥ নাটোরের গুরুদাসপুরে মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে শুক্রবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও তোপধ্বনির মধ্যে দিয়ে উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। সকাল সাড়ে ৮টায় গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে পায়রা অবমুক্ত ও বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক প্রতিমন্ত্রী, নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কুদ্দুস এমপি।

দিবসটি উদযাপনে কুচকাওয়াজ, ডিসপ্লে, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত প্রার্থনা ও দুস্থদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। এছাড়া রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ক্রীড়া অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. আনিসুর রহমান ও সাধারন সম্পাদক আব্দুল মতিন, এসিল্যান্ড মেহেদী হাসান শাকিল, ওসি মো. আব্দুল মতিন। এছাড়াও উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলার সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশের তৈরী পোশাকের নতুন বাজার অনুসন্ধান করুন : প্রধানমন্ত্রী 

আমতলীতে বিএনপি নেতার বিরুদ্ধে সংখ্যালঘু হিন্দু চিকিৎসককে এলাকা ছাড়ার হুমকি, চাঁদা দাবীসহ একাধিক অভিযোগে সংবাদ সন্মেলন

আগ্রায় গো-হত্যা নিয়ে মিথ্যা মামলা, হিন্দু মহাসভার সাত নেতাকে গ্রেপ্তারের নির্দেশ যোগী পুলিশের

পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে মুয়াজ্জিন, ইমাম ও খতিবগণের  হাদিয়া প্রদান এবং ৫’শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন

রাজশাহীতে বিএমএসএস সদস্য ও মুক্তিযোদ্ধা পরিবারকে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন 

পাঁচবিবিতে জুলাই শহীদ বিশালের নামে একাডেমী ভবন 

পতেঙ্গায় ব্যবসায়িক দ্বন্দ্বে যুবকে কুপিয়ে হত্যা

বাগমারায় আ’লীগের উদ্যোগে স্মরণকালের বৃহৎ শোকসভা অনুষ্ঠিত

জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি  আকমল হোসেনের ১ম মৃত্যু বার্ষিকী পালন

বরগুনায় ‘সমন্বয়ক’ পরিচয়ে ব্যবসায়ীর উপর প্রকাশ্যে হামলা; দোকানপাট বন্ধ