বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৫ অক্টোবর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আমতলীতে খাস জমির দখল নিয়ে সংঘর্ষে আহত ১০

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৫, ২০২৩ ৭:১৫ অপরাহ্ণ

আমতলী (বরগুনা) সংবাদদাতা : বরগুনা আমতলীতে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের স্বজনরা উদ্ধার করে বরিশাল ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে বুধবার গভীর রাতে আমতলী উপজেলার মহিষকাটা বাজারে।

জানাগেছে, উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কালিবাড়ী গ্রামের আশ্রাফ মৃধা ও অদুদ মৃধার মধ্যে মহিষকাটা বাজারের খাস জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার সালিশ বৈঠক হয়। কিন্তু উভয় পক্ষই সালিশ বৈঠকের সিদ্ধান্ত মানছেন না এমন দাবী স্থানীয়দের। আশ্রাফ মৃধার দখলে থাকা খাজ জমি বুধবার গভীর রাতে ওদুদ মৃধা ও তার লোকজন দখল করতে যায় এমন অভিযোগ আশ্রাফ মৃধার। ওই সময় দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। গুরুতর আহত নাশির মৃধা (৪০) আশ্রাফ মৃধা (৫০), ফেরদৌস মৃধা (৪৫), আলিম মৃধা (৩২) ও আহসান মৃধাকে (৩০) স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ কাঙ্খিতা মন্ডল তৃণা তাদের সংঙ্কটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে। অপর দিকে আহত অদুদ মৃধা (৪৫), খুকি বেগম (৩২) ও বাবলুকে (২৫) পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

আহত আশ্রাফ মৃধার স্ত্রী আসমা বেগম বলেন, গত ৩০ বছর ধরে খাস জমিতে দোকান ঘর ও বসতভিটা নির্মাণ করে বসবাস করে আসছি। ওই জমি অদুদ মৃধা তার দাবী করে বুধবার রাতে আমাদের বাড়ীতে হামলা করেছে। এতে আমার স্বামীসহ তার পাঁচ ভাইকে কুপিয়ে গুরুতর জখম করেছে অদুদ মৃধা ও তার লোকজন। তিনি আরো বলেন, এ জমি নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার সালিশ বৈঠক হয়েছে। কিন্তু অদুদ মৃধা সালিশ বৈঠকের সিদ্ধান্ত মানেনা। তিনি গায়ের জোড়ে জমি দখল করতে চায়। আমি এ ঘটনার বিচার চাই।

এ বিষয়ে জানতে অদুদ মৃধার মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ কাঙ্খিতা মন্ডল তৃণা বলেন, গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

চিনির জিলাপি বিক্রি করে সাবলম্বী আত্রাই মধুগুড়নই গ্রামের ইসরাফিল

ইতিহাসে প্রথম হাইকোর্টের একটি বেঞ্চে শুরু হচ্ছে কাগজমুক্ত বিচার কার্যক্রম: নতুন অধ্যায়ের সূচনা

বিএমএসএস’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হলেন সাংবাদিক মোহাম্মদ হানিফ

দেবহাটার রন্তেশ্বরপুরে খাল খনন কাজের উদ্বোধন

ছাত্র ও যুবসংগঠনের উদ্যােগে শীতবস্ত্র বিতরণ

ছাত্র ও যুবসংগঠনের উদ্যােগে শীতবস্ত্র বিতরণ

যশোরের রামনগরে মিনিস্টার চাইনা দূতাবাসের সহযোগিতায় শীতার্তদের শীতবস্ত্র বিতরণ 

সোনারগাঁও আ.লীগের আনন্দ শোভাযাত্রায় পিরোজপুর ইউপির ২নং ওয়ার্ডের নেতাকর্মীদের বর্নাঢ্য শোডাউন

ঝিনাইদহ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবীতে মানববন্ধন

অটো চার্জার ছিনতাইয়ের উদ্দেশ্যে মাদ্রাসা ছাত্র সাকিবকে হত্যা করা হয়

রাণীনগরে শিশুকে যৌন নীপিড়ন মামলার আসামী গ্রেপ্তার