বাংলাদেশ সকাল
শুক্রবার , ২০ অক্টোবর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নরসিংদীর শিবপুরে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২০, ২০২৩ ৬:৫৩ অপরাহ্ণ

মাহবুব খান (নরসিংদী) শিবপুর: নরসিংদীর শিবপুরে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কাজী মুইন (২৮) নামের এক যুবককে নিজ ঘরের বারান্দায় দিন দুপুরে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২০ অক্টোবর) বেলা দেড়টার দিকে। নিহত মুইন উপজেলার মাছিমপুর ইউনিয়নের চৌঘরিয়া পশ্চিমপাড়া গ্রামের কাজী আরিফুল ইসলাম হানিফ মাষ্টারের ছেলে। নিহতের পিতা হানিফ মাষ্টার ও স্থানীয় ওয়ার্ড মেম্বার কামরুজ্জামান মকুল এতথ্য নিশ্চত করেছেন।

স্থানীয় এলাকাবাসী ও নিহতরে পিতা হানিফ মাষ্টার জানান, সকাল ১১টার দিকে স্থানীয় শাহাবুদ্দিন বাজার থেকে তার ছোট মেয়েকে নিয়ে বাড়ী আসার পথে একই গ্রামের নাছির উদ্দিনের ছেলে বেলায়েত হোসেন (৩২) মুইন এর পকেটে সিগারেটের জন্য হাত দেয়। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে বিষয়টি উপস্থিত স্থানীয় লোকজন মিমাংসা করে দেন। মুইন বাড়ীতে আসার পর বেলায়েত তার লোকজন নিয়ে মুইনকে নিজ ঘরে একা পেয়ে মারপিট করে চলে যায়। এরপর তৃতীয় দফায় বেলা দেড়টার সময় মুইনের বাড়ীতে গিয়ে বেলায়েত নৃশংসভাবে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এসময় এলাকার লোকজন জুম্মার নামাজে থাকায় কেউ তাকে ধরতে পারেনি। মুইনের চিৎকারে তার মা এসে রক্তাক্ত অবস্থায় ঘরের বারান্দায় তাকে পরে থাকতে দেখে। পরে মুইনের মায়ের ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং শিবপুর মডেল থানার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

এ বিষয়ে শিবপুর সার্কেল মেজবাহ উদ্দিন জানান, হত্যার সাথে জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সীতাকুন্ড প্রেসক্লাবে প্রতিবন্ধী ও সরকারি কর্মকর্তাদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত

রামগড় ৪৩ বিজিবি কর্তৃক গোলকাঠ ও ভারতীয় গরু আটক  

যশোর রেলগেটে এক নারীসহ দু’জনকে কুপিয়েছে একদল ছিনতাইকারী

বগুড়ায় শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম 

দেবহাটায় এসএসসি পরীক্ষার আগে সার্কাস, বাড়ছে চুরিসহ নানারকম অপরাধমূলক কর্মকাণ্ড

আমতলীতে ইজিপিপি’র অর্থায়নে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম শুরু 

ময়মনসিংহে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

নারায়ণগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখার আহ্বান ডিসির

সমস্যায় জর্জরিত আত্রাই আহসানগঞ্জ রেলওয়ে প্লাটর্ফম,যাত্রী দূর্ভোগ চরমে

বাগমারার মাড়িয়া কলেজে সভাপতির স্বাক্ষর জাল করে নিয়োগ বাণিজ্য; প্রতিবাদে সংবাদ সম্মেলন