বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৪ অক্টোবর ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নরসিংদী জেলা বিএনপি’র সদস্য সচিব মঞ্জুর এলাহী গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৪, ২০২৩ ১:৪৪ অপরাহ্ণ

মাহবুব খান,নরসিংদী: নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুর এলাহীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৩ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় ঢাকার উত্তরা ১৮নং সেক্টর থেকে তাকে গ্রেফতার করে।

রাষ্ট্রকে অস্থিতিশীল করা, জনমনে ভয়ভীতি ও আতংক সৃষ্টি করাসহ বর্তমান সরকার বিরোধী কার্যকলাপ ও ধ্বংসাত্মক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। এর আগে গত রবিবার (২২ অক্টোবর) সদর উপজেলার চিনিশপুর এলাকা থেকে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদার হোসেন ভূইয়া (৪০), বিএনপি নেতা মোহাম্মদ আলী (৪০), ইকবাল হোসেন (৬০) ও আবু ফারুক (৫১) কে গ্রেফতার করে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ১৮টি ককটেল, ১টি সাদা প্লাষ্টিকের ব্যাগ, ১৭টি বিষ্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ২৫টি ছোট বড় কাঠের লাঠি ও ৫টি ইটের টুকরা জব্দ করা হয় বলে জানায় পুলিশ।

এব্যাপারে নরসিংদী মডেল থানার এস আই কামরুজ্জামান প্রধান বাদী হয়ে সদর মডেল থানায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৪২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে। সে মামলায় মঞ্জুর এলাহীকে ৫ নং আসামি করা হয়।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র সরকারের কাছে জানতে চাইলে, তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতারের পর তাকে নরসিংদীতে আনা হচ্ছে বলে জানান তিনি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বেনাপোলে পরিত্যক্ত অবস্থায় ৪টি ককটেল উদ্ধার

জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব এড. একরামুল হুদাকে ফুলেল সংবর্ধনা 

৭ই জুলাই বৃটেনের বার্মিংহামে ‘মৌলভীবাজারী মিলনমেলা ২০২৪’  সফল করতে কার্ডিফে রোড শো অনুষ্ঠিত

মানিকছড়িতে ২ ইটভাটাকে জরিমানা ও বন্ধ ঘোষনা

চন্দনাইশে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর আটক-১

নেত্রকোনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪’তম মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ জয়ী

রাজনৈতিক স্থিতিশীলতার বিকল্প নেই : যশোরে জাকের পার্টির মহাসচিব

বাগমারায় বিভিন্ন স্থানে পোস্টার লাগাতে বাধা; হামলা ও গাড়ি ভাংচুর, আহত ৪

বিজয় দিবস উপলক্ষ্যে সর্বস্তরের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন ব্যারিস্টার এম এনামুল কবির ইমন ।