বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৩১ অক্টোবর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সরকারের উন্নয়ন তুলে ধরে মুক্তিযোদ্ধা নওশের আলীর গণসংযোগ ও উঠান বৈঠক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৩১, ২০২৩ ৫:৪৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সরকারের উন্নয়ন তুলে ধরে নওগাঁর রাণীনগরে জনসংযোগ ও উঠান বৈঠক করে বেড়াচ্ছেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী রাজশাহী মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নওশের আলী।

একইসঙ্গে নৌকার পক্ষে গনজোয়ার তুলতে প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাড়া মহল্লায়, হাট বাজারে জনসংযোগ ও উঠান বৈঠক করে সরকারের দৃশ্যমান উন্নয়ন তুলে ধরে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় জননেত্রী শেখ হাসিনার জন্য নৌকা মার্কায় ভোট চাচ্ছেন তিনি। এরই ধারাহিকতায় সোমবার বিকেলে রাণীনগর উপজেলার পারইল ইউনিয়নের ডুবাগাড়ী বাজার এলাকায় এক উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নওশের আলী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রহিমুল বাশার বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম শরীফ, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি পিন্টু মোল্লা, সাবেক ছাত্রলীগ নেতা আল্লামা ইকবাল ইংরেজ, বর্তমান ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহান, উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক রোকনুজ্জামান রাব্বি, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আলিফ হোসেন প্রমূখ।

উঠান বৈঠকে বীর মুক্তিযোদ্ধা মো. নওশের আলী বলেন, শেখ হাসিনা সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়। আওয়ামী লীগ সরকার এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন আন্দোলনের নামে জামায়াত বিএনপির নৈরাজ্যের সৃষ্টি করেছে। সাধারণ মানুষের জান মালের ক্ষতি করছে, তাঁরা বিদেশিদের দারস্থ হয়ে আগামী নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। তাঁরা জালাও পোড়াও ও মানুষ হত্যা করে ক্ষমতায় আসতে চায়, তাদের সে সুযোগ দেওয়া হবেনা। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে জামায়াত-বিএনপির এমন নৈরাজ্য প্রতিহত করে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহবান জানান তিনি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কাশিয়ানীর ফসলি জমি থেকে অবৈধ্ মেশিনে বালু উত্তোলন 

রাণীশংকৈল কাতিহার হাটে অতিরিক্ত টোল আদায়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা 

কালিয়ার বিষ্ণুপুর গ্রামে আকস্মিক নদী ভাঙ্গনে নিঃস্ব কয়েকটি পরিবার 

লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ড্রেজার ব্যবসার সাথে সম্পৃক্ত নই : সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান মতি

যশোরে বেপরোয়া কাভার্ড ভ্যান কেড়ে নিল ৫টি তাজাপ্রাণ, এত প্রাণহানি মানা যায় না

আল্লাহর শ্রেষ্ঠ যিকির সালাত

বাকলিয়ার ইয়াবা খোকন গ্রেফতার, পলাতক কিশোর গ্যাং লিডার ফারুক ও চোরা সেলু

গোপালগঞ্জের মুকসুদপুরে জুলাই বিপ্লবে শহীদ ৪ পরিবারের মাঝে তারেক রহমানের ঈদ উপহার 

শার্শার বাগআঁচড়ায় ৫ ক্লিনিককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা