বাংলাদেশ সকাল
বুধবার , ১ নভেম্বর ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সীতাকুণ্ডে জাতীয় যুব দিবস পালন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১, ২০২৩ ১০:৩৪ অপরাহ্ণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি : আজ ১লা নভেম্বর (বুধবার) জাতীয় যুব দিবস। এবারের জাতীয় যুব দিবসের প্রতিপাদ্য বিষয় হলো “স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”।

সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে যুব সমাবেশ, অনুষ্ঠান উদ্বোধন, যুব র ্যালী, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, সফল আত্মকর্মী, সংগঠক, উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ, গাছের চারা বিতরণ, সগঠন ভিত্তিক পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোহছেনা আক্তার (মিনা) ও যুব সংগঠক স্বপ্নীল সোহেলের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব এস এম আল মামুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ্ আলম।

এতে আরও বক্তব্য প্রদান করেন তরুণ উদ্যোক্তা আয়েশা আক্তার, যুব সংগঠক শেখ সাইফুল ইসলাম রুবেল, এনজিও সংস্থা আনন্দ এর এমএ কুদ্দুস, স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা’র প্রোগ্রাম ম্যানেজার এন্ড ফোকাল পারসোন (এডভোকেসি) মোহাম্মদ আলী শাহীন, সীতাকুণ্ড প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক নাছির উদ্দিন অনিক, বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী, বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো: শওকত আলী জাহাঙ্গীর, বারৈয়ারয়ালা ইউপি চেয়ারম্যান মো: রেহান উদ্দীন, ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান মো: নাজীম উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: নুর উদ্দিন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর মাধব চন্দ্র মজুমদার, ভাইস চেয়ারম্যান আলাউদ্দীন সাবেরী, সহকারী কমিশনার (ভূমি) মো: আলাউদ্দিন।

৬ জন যুব উদ্যোক্তা যুব ঋণ গ্রহণ করেন। ৯ জন শ্রেষ্ঠ আত্নকর্মী, সংগঠক, সংগঠন, উদ্যোক্তাদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ, গাছের চারা বিতরণ করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরে সব কিছু অচল করে দেওয়ার হুঁশিয়ারি শিক্ষার্থীদের

সাতক্ষীরা জেলার চৌকস অফিসারের সম্মাননা পেলেন সৈয়দ আজিমুজ্জামান 

সুনামগঞ্জে বিশ্ব এইডস দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঈদগাঁও উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু

আমতলীতে রাষ্ট্র সংস্কারে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ

সাংবাদিক নিরাপত্তা আইন বাস্তবায়ন ও ন্যায় বিচারের জোড়ালো দাবি নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমনে রঙিন সাজে জনসভা মাঠ প্রাঙ্গণ 

শিকলবাহা কলেজ বাজার ব‍্যবসায়ী সমিতি নির্বাচনে সভাপতি ওসমান, সম্পাদক বাহাদুর

 বাড়ি-বাড়ি ফেরি করে ঔষধ বিক্রি অতঃপর জরিমানা

বদলগাছীতে কিশোরী অপহরণ মামলা ধামাচাপার চেষ্টা; পুলিশের সামনেই কিশোরীর বাবাকে মারপিট