বাংলাদেশ সকাল
রবিবার , ২৯ জানুয়ারি ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমনে রঙিন সাজে জনসভা মাঠ প্রাঙ্গণ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৯, ২০২৩ ৫:৩২ অপরাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু নাটোর॥ রাজশাহীতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কথা শুনতে সকাল ৮টা থেকেই মাঠে আসতে শুরু করেন নেতাকর্মী ও সমর্থকরা। সকাল ৯টার দিকে উন্মুক্ত করে দেওয়া হয় ঐতিহাসিক মাদরাসা মাঠ।

বেলা ১১টার মধ্যেই পুরো জনসভা মাঠ জনসাধারণ ও আওয়ামী লীগের নেতাকর্মীতে পরিপূর্ণ হয়ে যায়।

জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি উপজেলা থেকেও মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় তাদের স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে রাজশাহী নগরী।

জনসভাকে ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যাপক নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছে। মাদরাসা মাঠে প্রবেশের সবগুলো পথে বসানো হয়েছে তল্লাশি চৌকি। সকাল থেকেই পুলিশ, র‌্যাবসহ অন্যান্য আইন-শৃংঙ্খলা বাহিনী সাদা পোশাকে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন। জনসভায় প্রবেশের আগে পুলিশ-র‌্যাব তল্লাশি করে সভাস্থলে প্রবেশ করতে দিচ্ছে। গেটে প্রবেশের আগে বাঁশ দিয়ে আলাদা লেন তৈরি করা হয়েছে।

যাতে করে কেউ অরক্ষিতভাবে বা বিশৃঙ্খলা ঘটাতে না পারে। বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা বাস, মিনিবাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন পার্কিং ও নেতাকর্মীদের সভাস্থলে যেতে আইন-শৃঙ্খলা বাহিনী সহায়তা করছে।

স্লোগান আর নানান পোশাকে সজ্জিত হয়ে লোকজন যোগ দিচ্ছে জনসভায়। সকাল ৯টার দিকে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্ট, আলুপট্টি, উৎসব সিনেমা হল মোড়, বহরমপুর বাইপাস, আমচত্বর, বিনোদপুর, কাজলা এলাকাসহ বিভিন্ন প্রান্তে নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিল নিয়ে জনসভা মাঠের দিকে যান। প্রত্যেকে নিজেদের রাঙিয়েছেন নানা রঙের টি-শার্টে।

আওয়ামী লীগের জনসভায় মেতে উঠেছে রাজশাহী। জনসভায় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে বিভাগের সব জেলা থেকে আসছেন কর্মী ও সমর্থকরা। ট্রেনে করে রাজশাহীর জনসভায় আসেছেন তারা। রাজশাহীতে আওয়ামী লীগের জনসভার জন্য সাতটি বিশেষ ট্রেন চলাচল করছে। এসব ট্রেনগুলো আজ সারাদিন রাজশাহী-নাটোর, রাজশাহী-জয়পুরহাট, রাজশাহী-সান্তাহার, রাজশাহী-ঢালারচর ও রাজশাহী-সিরাজগঞ্জ রুটে চলবে।

নাটোর থেকে ট্রেনে আসা মেহেদী হাসান বলেন, আমাদের রাজশাহীতে প্রধানমন্ত্রী এসেছে তাকে দেখতে না গেলে হয়? তাই চাচা-ভাতিজা সকালের ট্রেনে উঠে পড়েছি। রাজশাহীতে নেমে দেখছি বিশাল আয়োজন। ট্রেনে করে সিরাজগঞ্জ থেকে এসেছেন রাকিবুল ইসলাম। তিনি বলেন, সকালে প্রথমে বাসে উঠেছিলাম। বাস থেকে নেমে ট্রেনে উঠে পড়ি। সব জায়গাতেই প্রধানমন্ত্রী ও তার উন্নয়ন নিয়ে আলোচনা। নির্বাচনের বছরে হওয়ায় রাজশাহীর জনসভা বেশ গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর জনসভায় নাটোর থেকে আসা আরিফ জানান, ট্রেনে করে রাজশাহীতে আসলাম, প্রধানমন্ত্রীর জনসভা দেখতে।

রাজশাহী রেলওয়ের স্টেশন ম্যানেজার আবদুল করিম জানান, ট্রেনগুলো বিভিন্ন জায়গা থেকে ছেড়ে আসছে। এছাড়া রাজশাহী থেকে বিভিন্ন রুটে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। সিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা ঘটেনি। আর বিশেষ সাতটি ট্রেন শুধুমাত্র আজকে (রবিবার) চলবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি পেলেন সদর ইউএনও জাফর সাদিক, নতুন ইউএনও তাছলিমা শিরিন

রাণীনগরে ভেজাল জুস কারখানায় অভিযান, মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

পহেলা ফাল্গুন উপলক্ষে ঝিনাইদহে দিনব্যাপী পিঠা উৎসব

৭ই জুলাই বৃটেনের বার্মিংহামে ‘মৌলভীবাজারী মিলনমেলা ২০২৪’  সফল করতে কার্ডিফে রোড শো অনুষ্ঠিত

ঝিনাইদহে মিনি ট্রাকের পিছনে বড় ট্রাকের ধাক্কায় নিহত-২, আহত-১

পাইকগাছায় মাদক বিরোধী অভিযানে একজনের ছয় মাসের জেল ও জরিমানা

ঝিকরগাছার পল্লীতে তুচ্ছ ঘটনায় আহত ২ : নিরাপত্তাহীনতায় ভুগছে বাদীর পরিবার 

তরুণরাই পারে দেশ বদলাতে: সাবেক চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন

৭ জানুয়ারী বাংলাদেশে স্বচ্ছ ও পরিচ্ছন্ন নির্বাচন হয়েছে : আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ইউবিআইইএমও

ডিমলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ ব্যবসায়ীকে জরিমানা