বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২ নভেম্বর ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শার্শার কায়বায় আবারও একই স্থান থেকে ২টি হাতবোমা উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২, ২০২৩ ১:০৬ অপরাহ্ণ

আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার কায়বার রাড়ীপুকুর এলাকা থেকে একই স্থান থেকে এক দিনের ব্যবধানে পরিত্যক্ত অবস্থায় আবারও দুইটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। এসময় কাউকে আটক করা সম্ভাব হয়নি।

বুধবার (১লা নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কায়বা ইউনিয়নের রাড়িপুকুর গ্রামের বাগআঁচড়া-গয়ড়া সড়কের রাড়ীপুকুর ময়না বটতলা রাস্তার উপর থেকে দুইটি বোমা উদ্ধার করা হয়।

এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান আলতাফ হোসেন বলেন, আমার মনে হচ্ছে ষড়যন্ত্র মূলক ভাবে আমার এলাকায় এইভাবে বোমা রাখা হচ্ছে। এতে করে গ্রামবাসী খুবই আতঙ্কে আছে। আমি পুলিশকে বিষয়টা জানিয়েছে এবং গ্রামবাসীকে সতর্কতা থাকার জন্য বলেছি।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জানান, আমি বিষয়টি জানা মাত্রই সেখানে আমার একটি টিম পাঠিয়েছিলাম। গতকাল উদ্ধার হওয়া বোমার স্থান থেকে মাত্র ২০ গজ দূরে আজও দুইটা হাত বোমা উদ্ধার করেছি।

শার্শা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) এস এম আকিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথমে যে স্থান থেকে তিনটি বোমাটা উদ্ধার করেছিলাম ওটার সূত্র ধরে আবারো দুইটি বোমা উদ্ধার করা হয়েছে। বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। কারা এসব রাখতে পারে আমরা বিষয়টি খতিয়ে দেখছি। খুবই দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

তাহিরপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের অংশগ্রহণে দুর্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ঐতিহাসিক মুজিবনগর উপজেলায় সাবেক এমপি প্রফেসর আবদুল মান্নানের গণসংযোগ 

শেরপুর জেলা পরিষদ চেয়ারম্যানের মাতার দাফন সম্পন্ন

বোররচরে জয়নব হত্যাকান্ডে থানা পুলিশে অভিযানে গ্রেফতার সাত

কাশিয়ানীতে আই,এফ,আই,সি জয়নগর উপশাখার উদ্বোধন

পারুলিয়ায় পিএসএল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত 

মহেশপুরে বালু উত্তোলনকারীকে ১লক্ষ টাকা জরিমানা ও ২০লক্ষ টাকার বালি বাজেয়াপ্ত

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী পন্থিদের জয়

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডাক্তারদের দাবী আদায়ের কর্মবিরতিতে ভোগান্তি রোগীদের 

দেবহাটায় প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন